advertisement

Professor Proposes Student: ক্লাস নিতে নিতেই ১৯ বছরের ছাত্রীকে প্রেম নিবেদন ৫০ বছর বয়সি অধ্যাপকের! জুতোপেটা করল পড়ুয়ারা

Last Updated:

সমাজমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অধিকাংশ মানুষই ওই অধ্যাপকের এই আচরণের নিন্দা করেছেন৷

যাঁকে প্রেম নিবেদন করেছিলেন, সেই ছাত্রীও ওই অধ্যাপককে জুতোপেটা করেন৷ ছবি- এক্স
যাঁকে প্রেম নিবেদন করেছিলেন, সেই ছাত্রীও ওই অধ্যাপককে জুতোপেটা করেন৷ ছবি- এক্স
ক্লাসের ভিতরেই ১৯ বছর বয়সি ছাত্রীকে প্রেম নিবেদন করে বসলেন ৫০ বছর বয়সি অধ্যাপক! এমনই ঘটনার সাক্ষী থাকলেন বেঙ্গালুরুর একটি বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়া৷ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় বেঙ্গালুরু গ্রামীণ এলাকার ওই মেডিক্যাল কলেজে৷ অভিযুক্ত অধ্যাপককে জুতোপেটাও করে ক্ষুব্ধ পড়ুয়ারা৷ ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে৷
দ্য টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরু গ্রামীণ জেলার নেলামাঙ্গালার শ্রী সিদ্ধার্থ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ সেন্টার-এ এই ঘটনা ঘটেছে৷ অভিযুক্ত ওই অধ্যাপকের নাম আব্দুল মহম্মদ৷
ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা গিয়েছে, ক্লাসের ভিতরে বসে থাকা ১৯ বছর বয়সি ওই ছাত্রীর দিকে এগিয়ে যাচ্ছেন ওই অধ্যাপক৷ এর পরেই তিনি ওই ছাত্রীকে প্রেম নিবেদন করেন৷ ওই অধ্যাপক দাবি করেন, এর আগে ওই ছাত্রীই তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন৷ তিনি সেই প্রস্তাবেই সাড়া দিচ্ছেন৷
advertisement
advertisement
প্রেম নিবেদনের এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এক বাক্স ভর্তি চকোলেটও সঙ্গে করে নিয়ে আসেন ওই অধ্যাপক৷ সেই চকোলেট পড়ুয়াদের মধ্যে বিতরণও করতে বলেন তিনি৷
যদিও অধ্যাপকের এই কীর্তির কড়া প্রতিবাদ জানান ওই ছাত্রী৷ পাল্টা ওই ছাত্রী অধ্যাপকের জানতে চান, কবে তিনি তাঁকে ভালবাসার কথা জানিয়েছিলেন? যদিও নিজের অবস্থানেই অনড় থাকেন ওই অধ্যাপক৷ এমন কি, তিনি দাবি করেন, ওই ছাত্রী তাঁকে যখন প্রেম নিবেদন করেছিলেন, সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজও রয়েছে৷ যদিও ছাত্রছাত্রীরা সেই ফুটেজ দেখতে চাইলে তা দেখাতে পারেননি ওই অধ্যাপক৷ বরং ওই ছাত্রীকে বিষয়টি ভেবে দেখার কথা বলে এবং পড়ুয়াদের তাঁর আনা চকোলেট খেতে বলে ক্লাস থেকে বেরিয়ে যান ওই অধ্যাপক৷
advertisement
অধ্যাপকের এই প্রেম নিবেদনের পর আরও একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে৷ সেখানে দেখা যাচ্ছে, ওই অধ্যাপককে জুতোপেটা করছে পড়ুয়ারা৷ যে ছাত্রীকে ওই অধ্যাপক প্রেম নিবেদন করেছিলেন, তাঁকেও চটি দিয়ে ওই অধ্যাপককে মারধর করতে দেখা যায়৷৷
পুলিশ অবশ্য জানিয়েছে, এই ঘটনায় ওই অধ্যাপক অথবা ছাত্রী, কেউই কোনও অভিযোগ দায়ের করেননি৷ ফলে আইনি কোনও পদক্ষেপও করেনি পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Professor Proposes Student: ক্লাস নিতে নিতেই ১৯ বছরের ছাত্রীকে প্রেম নিবেদন ৫০ বছর বয়সি অধ্যাপকের! জুতোপেটা করল পড়ুয়ারা
Next Article
advertisement
Left ISF Alliance: 'এখানে বিজেপি, তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই!' আরাবুলকে নিয়ে নওশাদদের কী বললেন ক্ষুব্ধ সেলিম?
'এখানে বিজেপি, তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই!' আরাবুলকে নিয়ে নওশাদদের কী বললেন ক্ষুব্ধ সেলিম?
  • আরাবুল ইসলামকে আইএসএফ প্রার্থী করায় ক্ষুব্ধ সিপিএম৷

  • আইএসএফকে কড়া বার্তা সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের৷

  • ভেস্তে যাবে বাম-আইএসএফ জোট?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement