advertisement

Bankura Tourism: রহস্যময় গুহার অন্ধকারে ইতিহাস ও রোমাঞ্চের হাতছানি! অভিযানপ্রিয় পর্যটকদের সেরা পছন্দ বাঁকুড়ার জঙ্গলে মশক পাহাড়

Last Updated:

Bankura Tourism: অন্ধকার গুহার ভেতরে ঠিক কী অপেক্ষা করছে—তা জানতে সাহসের দরকার। স্থানীয় বাসিন্দাদের মতে, এই শৈলশিল্প বহু প্রাচীন এবং পাহাড়টিকে ঘিরে রয়েছে নানা অজানা ইতিহাস, যা পর্যটকদের আরও বেশি করে টেনে আনছে।

+
রহস্য

রহস্য গুহা 

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ট্রেকিং, অ্যাডভেঞ্চার এবং বাঁকুড়ার অজানা রহস্যের সন্ধান—এই তিনকে সামনে রেখেই নতুন করে আলোচনায় এসেছে মশক পাহাড়। শালবনে মোড়া পাহাড়ি পথে পা রাখতেই শুরু হয় রোমাঞ্চ, পাথরের প্রাকৃতিক সিঁড়ি বেয়ে উপরে উঠলে সামনে আসে এক রহস্যময় গুহা। অন্ধকার গুহার ভিতরে লুকিয়ে থাকা প্রাচীন খোদাই, দেবদেবীর প্রতিমা ও লোককথা ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। অ্যাডভেঞ্চারপ্রেমী ও ট্রেকিং উৎসাহীদের কাছে মশক পাহাড় এখন বাঁকুড়ার নতুন আকর্ষণ।
বাঁকুড়া জেলার এই ১১২ ফুট উঁচু পাহাড়ে রয়েছে একাধিক প্রাচীন গুহা, শিব ও কালী মন্দির। গুহার ভেতরে পাথরের গায়ে খোদাই করা মা দুর্গা ও মা কালীর প্রতিমা আজও স্পষ্টভাবে দেখা যায়, যা অনেকের কাছেই বিস্ময়কর। স্থানীয় বাসিন্দাদের মতে, এই শৈলশিল্প বহু প্রাচীন এবং পাহাড়টিকে ঘিরে রয়েছে নানা অজানা ইতিহাস, যা পর্যটকদের আরও বেশি করে টেনে আনছে।
advertisement
আরও পড়ুন : রেশমি জমিনে সুতো-জরিতে গাঁথা পৌরাণিক আখ্যান, অরিজিতের শহর বিখ্যাত তার সাবেক বালুচরী শাড়ির জন্যেও
মশক পাহাড়কে ঘিরে রয়েছে একাধিক লোককথাও। গুহার ভিতর অন্ধকার হওয়ায় পর্যাপ্ত আলো ছাড়া প্রবেশ করা ঝুঁকিপূর্ণ, তবে সেই ঝুঁকিই অ্যাডভেঞ্চারের রোমাঞ্চ বাড়িয়ে দিচ্ছে। যাতায়াতের দিক থেকে মশক পাহাড় পৌঁছনো তুলনামূলক সহজ। বাঁকুড়া শহর থেকে প্রায় ৪৮.৪ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ে পৌঁছতে হলে ইন্দপুর বাংলা হয়ে খাতরা রুট ধরেই যেতে হয়। পাহাড় ঘুরে বিকেলে খাতরা শহর দেখা এবং সেখান থেকে মুকুটমণিপুর এর দিকে রওনা দেওয়া—এই রুট এখন পর্যটকদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bankura Tourism: রহস্যময় গুহার অন্ধকারে ইতিহাস ও রোমাঞ্চের হাতছানি! অভিযানপ্রিয় পর্যটকদের সেরা পছন্দ বাঁকুড়ার জঙ্গলে মশক পাহাড়
Next Article
advertisement
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা, জেনে নিন
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা
  • ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড !

  • আবার কি ফিরবে শীত?

  • কতটা নামতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement