advertisement

Baluchari Silk Saree: রেশমি জমিনে সুতো-জরিতে গাঁথা পৌরাণিক আখ্যান, অরিজিতের শহর বিখ্যাত তার সাবেক বালুচরী শাড়ির জন্যেও

Last Updated:

Baluchari Silk Saree from Murshidabad:বালুচরে ওই সময় থেকেই রেশম শিল্পের কাজ শুরু হয়েছিল। বয়ন শিল্পীদের মধ্যেও চলেছিল নিভৃত সাধনা। ‘বালুচরে’ তৈরি শাড়ির‌ই নাম ‘বালুচরী’।

+
জিয়াগঞ্জের

জিয়াগঞ্জের বিখ্যাত বালুচরি সিল্ক শাড়ি 

জিয়াগঞ্জ, কৌশিক অধিকারী: জিয়াগঞ্জ অরিজিৎ সিংয়ের জন্য যেমন বিখ্যাত, ঠিক তেমনই এই শহরে তৈরি হয় বালুচরী সিল্ক। অরিজিতের মতোই জিয়াগঞ্জ শহর বালুচরীর খ্যাতি বিশ্বজোড়া। সিল্কের শাড়িতে রেশমের সুতোর বাহারি নকসা নজর কাড়ে সকলের। এই বালুচরী শাড়ির উৎপত্তি নবাবি আমলে নবাবের জেলা মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। জিয়াগঞ্জের বালুচর গ্রামেই বালুচরী শাড়ির প্রথম উৎপত্তি। প্রায় ৫০০ বছর আগে এই শাড়ির যাত্রা শুরু। সিল্কের শাড়িতে রেশমের সুতোয় রামায়ণ মহাভারতের পৌরাণিক কাহিনির নকসা এই শাড়ির বিশেষত্ব।
জিয়াগঞ্জের পূর্বনাম ছিল ‘বালুচর’। এই বালুচরে বসেই বয়ন-শিল্পীরা শাড়ির সুন্দর জমির উপর কোণে ও আঁচলে বিচিত্র নকশার কাজে অলঙ্কারের অভিনবত্বে, বয়ন নৈপুণ্যের উজ্জ্বলতায় কলা রসিকদের প্রীতি ও শ্রদ্ধা আকর্ষণ করেছিল। ১৬২০ খ্রিস্টাব্দে ইংরেজরা রেশম ব্যবসার জন্য তাঁদের দুই প্রতিনিধি হিউজেস ও পার্কারকে পাঠিয়েছিলেন মুখসুদাবাদ মাসুমাবাজার (তখন‌ও মুর্শিদাবাদ নামকরণ হয়নি) ও সৈদাবাদে। ব্যবসায়িক কেন্দ্র হিসাবে কাশিমবাজার‌ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ঘটনার পরিপ্রেক্ষিত বলে দেয়, বালুচরে ওই সময় থেকেই রেশম শিল্পের কাজ শুরু হয়েছিল। বয়ন শিল্পীদের মধ্যেও চলেছিল নিভৃত সাধনা। ‘বালুচরে’ তৈরি শাড়ির‌ই নাম ‘বালুচরী’।
advertisement
ঢাকার মসলিনের মতো জিয়াগঞ্জের বালুচরী শাড়ি ছিল বয়ন শিল্পসৌন্দর্যের এক বিস্ময়কর নিদর্শন। বালুচর সন্নিহিত মীরপুর, বাহাদুরপুর, দেবীপুর, সাধকবাগ, আমডহর, বেলেপুকুর, রণসাগর, আমাইপাড়া গ্রামগুলিও ছিল তখন বয়নের কাজে নিয়োজিত। ২০১১ সালে জিআই তকমা পায় এই বালুচরী শাড়ি। এখনও জিয়াগঞ্জে রেশমশিল্পীদের হাতে সূক্ষ্ম কাজে তৈরি হয় নজরকাড়া বালুচরী সিল্ক শাড়ি। এই রেশমশিল্পের উপর নির্ভরশীল তাঁরা। বালুচরী বুনেই হয় এই মানুষগুলির দিন গুজরান। এই সমস্ত শিল্পীদের হাতে বোনা বালুচরী সিল্ক শাড়ি দেশ ছাড়িয়ে পাড়ি দেয় পৃথিবীর বিভিন্ন জায়গায়। পূর্বপুরুষদের ফেলে আসা শিল্পকে আঁকড়ে ধরেই জীবন নির্বাহ করছেন তাঁরা। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন শিল্পীরা।
advertisement
advertisement
আরও পড়ুন: এই খাবারগুলির সঙ্গে ভুলেও খাবেন না ডিম! শরীরের জন্য চরম ক্ষতিকারক! হিতে বিপরীত
সংসার খরচ থেকে শুরু করে সন্তানদের লেখাপড়া সবটাই নির্ভর করে এই শিল্পের উপর। তাই নানা সমস্যা ও প্রতিকূলতার মধ্যেও এই শিল্পকে টিকিয়ে রাখতে মরিয়া শিল্পীরা। তবে অভিযোগ, সরকারি কোনও ভাতা তাঁরা পান না। তাই তাঁদের আর্জি, রেশমশিল্পীদের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করা হোক।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Baluchari Silk Saree: রেশমি জমিনে সুতো-জরিতে গাঁথা পৌরাণিক আখ্যান, অরিজিতের শহর বিখ্যাত তার সাবেক বালুচরী শাড়ির জন্যেও
Next Article
advertisement
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা, জেনে নিন
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা
  • ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড !

  • আবার কি ফিরবে শীত?

  • কতটা নামতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement