advertisement

Business Idea: ডিম-মাংসের জোড়া চাহিদা! সঠিক প্রজাতিই বদলে দিতে পারে ভাগ্য! মুরগি প্রতিপালনে লাভের নিরিখে হিঙ্গলগঞ্জে নজির প্রশান্তের

Last Updated:

North 24 Parganas Business Idea: হিঙ্গলগঞ্জের এক যুবক প্রমাণ করে দিলেন যে, সঠিক পরিকল্পনা ও উন্নত প্রজাতির মুরগি নির্বাচন করলে পোল্ট্রি ব্যবসায় লক্ষ্মীলাভ নিশ্চিত। ডিম এবং মাংসের ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগিয়ে আজ তিনি জেলার অন্যতম সফল খামারি। বেকারত্ব ঘুচিয়ে লাভের মুখ দেখার সেই মন্ত্র এবার সবার সামনে।

+
মুরগী

মুরগী পালন

হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: উন্নত পদ্ধতিতে মুরগি পালন, স্বনির্ভরতার পথে হিঙ্গলগঞ্জের তরুণ উদ্যোক্তা। উন্নত প্রজাতির মুরগি চাষে সফলতা, স্বনির্ভর সুন্দরবনের প্রত্যন্ত হিঙ্গলগঞ্জ এলাকার দক্ষিণ বিশপুর গ্রামের বাসিন্দা প্রশান্ত মণ্ডল।
উন্নত প্রজাতির মুরগি চাষ করে স্বনির্ভরতার এক সফল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পরিকল্পিত উদ্যোগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি আজ নিজের পাশাপাশি এলাকার বহু মানুষের কাছে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।
advertisement
advertisement
উন্নত প্রজাতির মুরগি পালনের ফলে ডিম ও মাংস—দু’টিরই উৎপাদন বেশি হওয়ায় বাজারে এর চাহিদা সবসময়ই স্থিতিশীল থাকে। ফলে বিক্রি নিয়ে খুব বেশি সমস্যায় পড়তে হয় না বলে জানান প্রশান্ত মণ্ডল। নিয়মিত বাজারে সরবরাহ বজায় রাখতে পারায় তার খামার ধীরে ধীরে লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে। সরকারি কৃষি দফতরের সহায়তায় প্রশিক্ষণ গ্রহণের পরই তিনি এই কাজ শুরু করেন। শুরুতে অল্পসংখ্যক মুরগি নিয়ে ছোট পরিসরে চাষ শুরু হলেও বর্তমানে তার খামারে উন্নত পদ্ধতিতে বড় আকারে মুরগি পালন করা হচ্ছে। সঠিক খাবার, পরিষ্কার পরিবেশ এবং নিয়মিত পরিচর্যার উপর তিনি বিশেষ গুরুত্ব দেন। উন্নত যে প্রজাতির দাবি করছেন প্রশান্ত বাবু তা হল রেড আইল্যান্ড ও কিছু সোনালি মুরগি। অন্যদিকে এইসব প্রজাতির মুরগি চাষ করে তিনি একবারে ১৫ থেকে ২০ হাজার টাকার মুরগি বিক্রি ও মাসে ১২ থেকে ১৫ হাজার টাকার ডিম বিক্রি করে ভালো মুনাফা পাচ্ছেন। এর জন্য তিনি কৃষি দফতরের সাহায্য নিয়ে ৫-৬ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশান্ত মণ্ডলের মতে, উন্নত প্রজাতির মুরগি চাষ গ্রামাঞ্চলের যুবকদের জন্য একটি সম্ভাবনাময় কর্মসংস্থানের ক্ষেত্র হতে পারে। অল্প পুঁজি নিয়ে পরিকল্পিতভাবে শুরু করলে ধীরে ধীরে এই ব্যবসা থেকে স্থায়ী আয়ের পথ তৈরি করা সম্ভব। নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ধৈর্য ও নিয়ম মেনে কাজ করলে মুরগি পালন অত্যন্ত লাভজনক হতে পারে। তার এই সাফল্যের গল্প আজ সুন্দরবন অঞ্চলের অনেক তরুণ-তরুণীকে নতুনভাবে উদ্যোগী হতে উৎসাহিত করছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: ডিম-মাংসের জোড়া চাহিদা! সঠিক প্রজাতিই বদলে দিতে পারে ভাগ্য! মুরগি প্রতিপালনে লাভের নিরিখে হিঙ্গলগঞ্জে নজির প্রশান্তের
Next Article
advertisement
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা, জেনে নিন
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা
  • ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড !

  • আবার কি ফিরবে শীত?

  • কতটা নামতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement