TRENDING:

Sukanta meets Prasenjit: পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! শুভেচ্ছা জানাতে অভিনেতার বাড়িতে গেলেন সুকান্ত মজুমদার

Last Updated:
প্রথামতো, প্রজাতন্ত্র দিবস ২৬ জানুয়ারির আগের দিন কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয় পদ্মসম্মান প্রাপকদের নাম৷ ২০২৬ এ বাংলায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ মোট ১১ জন এই পুরস্কার পাচ্ছেন বলে জানা গিয়েছে৷
advertisement
1/6
পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! শুভেচ্ছা জানাতে অভিনেতার বাড়িতে গেলেন সুকান্ত
পদ্মশ্রী পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ গত ২৫ জানুয়ারিই ঘোষণা করা হয়েছিল নাম৷ জানানো হয়েছিল, শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে৷ প্রসেনজিৎ ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে আরও ১০ জনকে এই সম্মান দেওয়া হতে চলেছে৷
advertisement
2/6
পদ্মশ্রী পুরস্কার পাওয়ার জন্য শুভেচ্ছা জানাতে শনিবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার৷ ছিলেন রুদ্রনীল ঘোষও৷
advertisement
3/6
এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে তাঁর হাতে পুষ্পস্তবক তুলে দেন সুকান্ত৷ দু’জনের মধ্যে কথাও হয় বেশ কিছুক্ষণ৷
advertisement
4/6
অন্য কোনও উদ্দেশ্য নয়, একেবারই সৌজন্য সাক্ষাৎ৷ বিষয়টি উল্লেখ করে সুকান্ত মজুমদার বলেন, ‘‘রাজনীতি একেবারেই জড়াবেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ উনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহীরূহ সম একজন ব্যক্তিত্ব। গত ৪০ বছর ধরে বাংলা সিনেমার প্রতি তাঁর অবদান অনস্বীকার্য।’’
advertisement
5/6
সুকান্ত বলেন, ‘‘তাই তাঁর (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের) পদ্ম পুরস্কার প্রাপ্তিতে আমাদের দলের কালচারাল সেলের রুদ্রনীল ঘোষকে সঙ্গে নিয়ে সংবর্ধনা জানাতে এসেছিলাম। আমি নিজে সিনেমাপ্রেমী মানুষ তাই সিনেমা নিয়ে দীর্ঘ আলোচনা হল।’’
advertisement
6/6
প্রসঙ্গত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় অবশ্য রাজনীতির সঙ্গে যুক্ত৷ ২০১৪ লোকসভা নির্বাচনে নয়াদিল্লি থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি৷ পরবর্তী কালে ২০১৯ সলে তিনি বিজেপি-তে যোগদান করেন৷
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Sukanta meets Prasenjit: পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! শুভেচ্ছা জানাতে অভিনেতার বাড়িতে গেলেন সুকান্ত মজুমদার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল