Digha AC Bus: মুর্শিদাবাদবাসীদের জন্য বড় উপহার! দিঘা যাওয়ার নতুন ভলভো বাস চালু, ভাড়া জানলে আজই টিকিট কাটবেন
- Reported by:Tanmoy Mondal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Murshidabad-Digha Bus Service: কান্দি থেকে দিঘা নতুন AC ভলভো বাস পরিষেবা শুরু হয়েছে। রাতের যাত্রায় সকালে পৌঁছবেন, সঙ্গে স্লিপার সিট, WiFi ও সুলভ ভাড়া। রুট ও সময় জেনে নিন
advertisement
1/6

সমুদ্র ভ্রমণ এখন আরও সহজ! ইতিহাসের মাটি নবাবের জেলা থেকে এবার দিঘা। তাও আবার এসি বাসে। এবার কান্দি থেকে সরাসরি দিঘা যাওয়ার নতুন বাস পরিষেবা চালু করল মামনী পরিবহণ সংস্থা। (তথ্য ও ছবি: তন্ময় মন্ডল)
advertisement
2/6
গরমে হোক বা যেকোন উৎসব পার্বণে বাঙালির প্রিয় দিঘা অনেকেই ভ্রমণ করতে যেতে চান। কিন্তু মুর্শিদাবাদ থেকে দুরত্ব বেশি থাকার কারণে অনেকেই ট্রেনে বা গাড়ি ভাড়া করে যেতে অনেকটাই সমস্যায় পড়তে হয়। তবে এবার এসি বাসে এক ঘুমেই পৌঁছে যাবেন দিঘা।
advertisement
3/6
মুর্শিদাবাদ থেকে আরামদায়ক AC ভলভো বাসে রাতের যাত্রা, সকালে পৌঁছে যাবেন সমুদ্রের ধারে। যাত্রীদের জন্য রয়েছে পুশব্যাক সিট, স্লিপার ক্লাস, ফ্রী WiFi, পানীয় জলের বোতল সহ একাধিক সুবিধা। সুলভ ভাড়ায় এই পরিষেবা ইতিমধ্যেই ভ্রমণ প্রেমীদের মধ্যে আগ্রহ বাড়িয়েছে।
advertisement
4/6
জানা গিয়েছে, এই ভলভো বাস প্রতিদিন রাত ১০:৩০ মিনিটে কান্দি থেকে ছাড়বে এবং পরদিন সকাল ৭:৩০ মিনিটে দিঘা পৌঁছাবে। ফলে যাত্রীরা রাতের ঘুমের মধ্যেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে সকালে সমুদ্র সৈকতে পৌঁছে যেতে পারবেন।
advertisement
5/6
এই পরিষেবার ভাড়াও রাখা হয়েছে সুলভ। সিটের জন্য ৭০০ টাকা এবং স্লিপার ক্লাসের জন্য ৮০০ টাকা। বাসটি কান্দি থেকে কুলি, বোলপুর, শক্তিগড়, কলকাতা এয়ারপোর্ট, ধর্মতলা, নন্দকুমার হয়ে দিঘা পৌঁছাবে। দিঘা থেকে একই রুট ধরে সকাল ৯টা ৩০ মিনিটে বাস ছেড়ে, সন্ধ্যা ৭টার মধ্যে কান্দি পৌঁছাবে। বিশদ জানতে যোগাযোগ করুন 9775655461 নম্বরে।
advertisement
6/6
সংস্থার দাবি, কম খরচে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের জন্য এই পরিষেবা যাত্রীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। (তথ্য ও ছবি: তন্ময় মন্ডল)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Digha AC Bus: মুর্শিদাবাদবাসীদের জন্য বড় উপহার! দিঘা যাওয়ার নতুন ভলভো বাস চালু, ভাড়া জানলে আজই টিকিট কাটবেন