advertisement

South 24 Parganas News: খাঁচায় আস্ত ছাগলের টোপ! বাঘ ধরতে বন দফতরের মেগা আয়োজন, টানটান উত্তেজনায় যা ঘটল ঝাড়খালিতে

Last Updated:
South 24 Parganas News: সুন্দরবনের লোকালয়ে বাঘের আনাগোনা রুখতে এবার কোমর বেঁধে নামল বন দফতর। ঝড়খালিতে বাঘের ধরার জন্য ছাগলের টোপ দিয়ে পাতা হয় ফাঁদ। রাতভর টানটান উত্তেজনার পর কী ফলাফল এল, তা নিয়ে এলাকায় শোরগোল।
1/6
সুন্দরবন সংলগ্ন বাসন্তী ব্লকের ঝড়খালিতে ফের বাঘ আতঙ্ক ছড়াল। শুক্রবার সকালে ঝড়খালি গ্রাম পঞ্চায়েত এলাকায়, ঝড়খালি থানার অদূরে একটি ধানক্ষেতে বড় আকারের বন্যপ্রাণীর পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। ছাপটি বাঘের হতে পারে বলে সন্দেহ ঘনাতেই গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সঙ্গে সঙ্গে বন দফতরে জানানো হয়। (ছবি ও তথ্য: সুমন সাহা)

2/6
বনকর্মীরা এসে প্রাথমিকভাবে পায়ের ছাপ পরীক্ষা করে দেখছেন। কুলতলির কুইক রেসপন্স টিমও ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করেছে। বন্যপ্রাণী যাতে লোকালয়ে ঢুকতে না পারে, সেই কারণে সন্দেহজনক এলাকা নাইলনের ফেন্সিং নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বসানো হয়েছে খাঁচা, দেওয়া হয়েছে টোপ।

3/6
বাঘটিকে নিরাপদে আটক করতে একাধিক কৌশল গ্রহণ করেছেন বনকর্মীরা। রাতভর এলাকায় নজরদারি চালাচ্ছেন বন দফতরের কর্মীরা। প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।

4/6
গ্রামবাসীদের রাতের বেলা একা বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। শিশু ও গবাদি পশুকে ঘরের কাছেই রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জঙ্গল সংলগ্ন এলাকায় অযথা ভিড় না করারও আবেদন জানানো হয়েছে।

5/6
সুন্দরবন লাগোয়া হওয়ায় ঝড়খালি এলাকায় মাঝেমধ্যেই বন্যপ্রাণীর চলাচলের ঘটনা ঘটে। তবে বাঘের পায়ের ছাপের সম্ভাবনা সামনে আসতেই স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। বন দফতরের চূড়ান্ত পরীক্ষার পরই নিশ্চিতভাবে জানা যাবে পায়ের ছাপটি বাঘের কিনা।

6/6
বাঘ ধরতে পাতা হয়েছে খাঁচা পাতা হয়েছে, লাইলনের ফেন্সিং নেট দিয়ে রাত জেগে বনকর্মীরা খাঁচায় দেওয়া হয়েছে আস্ত একটি গোটা ছাগল টোপ বাঘ খাঁচা বন্দি করতে একাধিক কৌশল অবলম্বন করেছেন বন কর্মীরা। (ছবি ও তথ্য: সুমন সাহা)