বেঙ্গালুরুতে 'বিরাট' শো! হায়দরাবাদকে ২৬ বল বাকি থাকতে হারাল আরসিবি!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
২৬ বল বাকি থাকতে ২০২ রান তাড়া করে দুর্ধর্ষ জয় পেল আরসিবি ৷ ছয় উইকেটে ম্য়াচ জিতল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ ৩৮ বলে ৬৯ রানে অপরাজিত থাকলেন বিরাট কোহলি
বেঙ্গালুরু: ২৬ বল বাকি থাকতে ২০২ রান তাড়া করে দুর্ধর্ষ জয় পেল আরসিবি ৷ ছয় উইকেটে ম্য়াচ জিতল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ ৩৮ বলে ৬৯ রানে অপরাজিত থাকলেন বিরাট কোহলি ৷ আরও একটা আইপিএল হাফসেঞ্চুরি কোহলির ৷ ফ্র্যাঞ্চাইজি লিগে এটি তাঁর ৬৪তম অর্ধশতরান ৷ ম্যাচের শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে আরসিবি। যদিও মাত্র ৮ রানে ফিরে যান ফিল সল্ট। ক্রিজে এসেই মারমুখী আরসিবি’র ইমপ্য়াক্ট-সাব দেবদূত পারিক্কল ৷ ২৬ বলে ৬১ রান করে আউট হন তিনি। ১৩তম ওভারে আরসিবি অধিনায়ক রজত পাতিদার ও উইকেটরক্ষক জীতেশ শর্মাকে পরপর দু’বলে ফেরান ডেভিড পেইন। কিন্তু, তারপরেও ২৬ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় আরসিবি।
১৯তম টাটা আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ ৷ ঘরের মাঠ চিন্নাস্বামীতে খেতাব ধরে রাখার অভিযানে নেমেছে রজত পাতিদারের আরসিবি ৷ অন্যদিকে গত মরশুমের ব্য়র্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ ৷ প্য়াট কামিন্স প্রাথমিক পর্বে না-থাকায় নয়া ক্য়াপ্টেন ঈশান কিষাণের নেতৃত্বে এবারের আইপিএল অভিযান শুরু অরেঞ্জ ব্রিগেডের ৷ আরসিবিকে ২০২ রানের লক্ষ্য দেয় হায়দরাবাদ।
advertisement
ম্যাচ শুরুর দিক থেকে গুছিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিল হায়দরাবাদ। প্রথম ওভারে সানরাইজার্স বিনা উইকেটে সাত
advertisement
আইপিএলে অভিষেক হয় আরসিবি’র কিউয়ি পেসার জ্যাকব ডাফির ৷ প্রথম ওভারে খরচ করেন সাত রান ৷ দ্বিতীয় ওভারে প্রথম আইপিএল উইকেট পেয়ে গেলেন জ্য়াকব ডাফি ৷ বিধ্বংসী অভিষেক শর্মাকে সাত রানে ফেরান কিউয়ি পেসার ৷ ১৮ রানে প্রথম উইকেট হারায় সানরাইজার্স ৷ দ্বিতীয় ওভারে জোড়া উইকেটের পর তৃতীয় ওভারে নীতীশকে ফেরান ডাফি ৷ স্বপ্নের অভিষেক নিউজিল্যান্ড পেসারের ৷ ২৯ রানে তৃতীয় উইকেটের পতন হয় সানরাইজার্সের ৷
advertisement
আইপিএলে প্রথম খেলা অভিনন্দনের শুরুটা ভালো হয় নি ৷ প্রথম ওভারে ১৬ রান দেন তিনি ৷ পাওয়ার-প্লে’তে সানরাইজার্স তোলে তিন উইকেটে ৪৯৷
ডাফির দুরন্ত স্পেলের পর ইশান কিষাণের ব্য়াটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় হায়দরাবাদ ৷ মাত্র 27 বলে হাফসেঞ্চুরি করেন ইশান কিষাণ ৷ অধিনায়কের ব্য়াটে প্রাথমিক ধাক্কা সামলায় হায়দরাবাদ ৷ ইশান-ক্লাসেনের ৯৭ রানের জুটি ভাঙলেন শেফার্ড ৷ প্রোটিয়া ব্যাটারকে ৩১ রানে ফেরালেন তিনি ৷ বাউন্ডারিতে সল্টের ক্য়াচ নিয়ে সংশয় থাকলেও থার্ড-আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন ৷ সুয়াশ শর্মার বলে ডিপ মিড-উইকেটে দেবদূত পারিক্কলের হাতে ধরা পড়েন সলিল অরোরা (৯ রান) ৷
advertisement
আটটি চার, পাঁচটি ছয়ে ৩৮ বলে ৮০ করে আউট হন ঈশান কিষাণ ৷ ১৬ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে সানরাইজার্স ৷
এরপরে হর্ষ দুবেকে তিন রানে ফেরান রোমারিও শেফার্ড ৷ ১৭ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১৬৭ তোলে সানরাইজার্স ৷
শেষের ওভারে বিধ্বংসী হয়ে ওঠেন অনিকেত ভার্মা। পরপর চারটি ছক্কা মেরে হায়দরাবাদকে ২০০-এর দোরগোড়ায় পৌঁছে দেন তিনি। কিন্তু, ১৮তম ওভারের শেষ বলে শেফার্ডের বলে কোহলির হাতে ক্যাচ জমা দিয়ে ফিরে যান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 28, 2026 11:20 PM IST











