TRENDING:

Malda News: চাঁচলে চাঙ্গা CPIM! দেড় দশক পরে পুরনো কর্মীদের প্রত্যাবর্তন...চাষের জমি থেকে বাজার, প্রচারে ঝড়

Last Updated:

প্রায় দেড় দশক পর এই কেন্দ্রে সিপিআই(এম)-এর প্রার্থী দেওয়াকে ঘিরে নতুন করে আশার আলো দেখছে দল। নির্বাচনের আগে তাঁর সক্রিয় প্রচার ঘিরে এলাকায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ, পাশাপাশি কর্মী-সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছে নতুন উদ্দীপনা। এদিন মকদমপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম, বাজার ও চাষের জমি এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: কখনও গ্রামে, কখনও বাজারে আবার কখনও চাষের জমিতে। ভোটের ময়দানে একটানা জনসংযোগ চালিয়ে চাঁচল বিধানসভায় প্রচারের ঝড় তুলেছেন সিপিআই(এম) প্রার্থী আনোয়ারুল হক। প্রায় দেড় দশক পর এই কেন্দ্রে সিপিআই(এম)-এর প্রার্থী দেওয়াকে ঘিরে নতুন করে আশার আলো দেখছে দল। নির্বাচনের আগে তাঁর সক্রিয় প্রচার ঘিরে এলাকায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ, পাশাপাশি কর্মী-সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছে নতুন উদ্দীপনা।
advertisement

এদিন মকদমপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম, বাজার ও চাষের জমি এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন আনোয়ারুল হক। স্থানীয়দের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা শোনেন এবং দলের অবস্থান তুলে ধরেন তিনি। প্রার্থীর দাবি, এই প্রচারে সাধারণ মানুষের উল্লেখযোগ্য সাড়া মিলছে।

আরও পড়ুন : ‘রাতে দেখলাম আমার নামটাও অ্যাডজুডিকেশনে!,’ গতকাল রাতের ঘটনা নিয়ে কমিশনকে কড়া তোপ মমতার! বললেন, এরা করতে পারে না..’

advertisement

আনোয়ারুল হক বলেন, “প্রায় পনেরো বছর পর চাঁচল কেন্দ্রে সিপিআই(এম)-এর প্রার্থী দেওয়ায় সংগঠনে নতুন প্রাণ ফিরে এসেছে। বহু পুরনো কর্মী, যারা দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন, তাঁরাও আবার মাঠে নেমে পড়েছেন। ফলে গ্রাম থেকে বাজার সব জায়গাতেই লাল ঝান্ডার উপস্থিতি বাড়ছে।”

View More

এদিনের প্রচারে তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতি, কাটমানি এবং ভাতা নির্ভর রাজনীতির অভিযোগ তুলে সরব হন। তাঁর কথায়, “আমরা অনেক আগেই প্রচার শুরু করেছি। মকদমপুরের বিভিন্ন বুথে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছি। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা এবং একাধিক দুর্নীতিই আমাদের প্রচারের মূল ইস্যু। সাধারণ মানুষ নিজেরাই তাঁদের অসন্তোষের কথা জানাচ্ছেন এবং আমাদের সমর্থন করছেন।” তিনি আরও জানান, নির্বাচনে জয়ী হলে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা এবং সামগ্রিক উন্নয়নের উপরই জোর দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: ‘ওকে নাকি বলে গেছে, গাছে বেঁধে পেটাবে..,’ ময়নাগুড়ির সভা থেকে জানেন কী বললেন মমতা? মহিলাদের বিশেষ বার্তা…

সেরা ভিডিও

আরও দেখুন
নবদ্বীপে প্রাচীন মায়াপুরের এক প্রান্তে ঋষি অরবিন্দের স্মৃতিধন্য বঙ্গবাণী আশ্রমে সংরক্ষিত তাঁর দেহাবশেষ
আরও দেখুন

সব মিলিয়ে, দীর্ঘদিন পর সংগঠনের পুনরুজ্জীবন এবং জোরকদমে প্রচারের জেরে চাঁচল বিধানসভায় সিপিআই(এম)-এর লড়াই নতুন করে জমে উঠেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: চাঁচলে চাঙ্গা CPIM! দেড় দশক পরে পুরনো কর্মীদের প্রত্যাবর্তন...চাষের জমি থেকে বাজার, প্রচারে ঝড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল