advertisement

Mamata Banerjee: ‘ওকে নাকি বলে গেছে, গাছে বেঁধে পেটাবে..,’ ময়নাগুড়ির সভা থেকে জানেন কী বললেন মমতা? মহিলাদের বিশেষ বার্তা...

Last Updated:

Mamata Banerjee: এদিনের সভা থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিশেষ বার্তা দিতে দেখা গেল তৃণমূল নেত্রীকে। বললেন, ‘‘সব কেড়ে নিয়েছে, আমার হাতে শুধু মানুষ আছে।’’

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
ময়নাগুড়ি: আজ, বুধবার উত্তরবঙ্গের তিন বিধানসভা কেন্দ্রে পর পর সভা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ময়নাগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি এবং নকশালবাড়িতে সভা করেন তিনি৷ প্রত্যেকটি সভাতেই একদিকে যেমন তিনি তৃণমূল সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের নজির তুলে ধরেন তিনি, অন্যদিকে, একযোগে আক্রমণ শানান বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে৷
মঙ্গলবার চালসায় জনসংযোগ কর্মসূচি সারা পরে আজ ময়নাগুড়িতে সভা করেন মমতা৷ প্রথমেই তিনি বলেন, ‘‘ময়নাগুড়ি আমার পছন্দের জায়গা। জল্পেশ শিবমন্দিরে ৫ কোটির স্কাইওয়াক করে দিয়েছি। নতুন হাসপাতাল হয়েছে। পলিটেকনিক হয়েছে। ময়নাগুড়ি ব্লকে ১৬৩ কোটি খরচে জলপ্রকল্প হয়েছে। ঘরে ঘরে জল পৌঁছে দেব। আমাদের ম্যানিফেস্টোয় আছে। চ্যাংরাবান্দ থেকে জোড়পুখরি ১৪ কিমি রাস্তা মানোন্নয়ন হয়েছে। সব কেড়ে নিয়েছে, আমার হাতে শুধু মানুষ আছে।’’
advertisement
advertisement
বিজেপি’কে বিঁধে মমতাকে বলতে শোনা যায়, ‘‘সেন্ট্রাল ফোর্সকে আমি সম্মান করি। মনে রাখবেন, জনগণের শক্তিই আসল শক্তি। বিজেপি এখন দিল্লিতে ক্ষমতায় আছে, পালটে যাবে। আপনারা আপনাদের (কেন্দ্রীয় বাহিনী) কাজ সম্মানের সঙ্গে করুন। যদি ভোটের সময় আপনারা বিজেপির পোলিং এজেন্ট হয়ে গেলে, আমাদের মা-বোনেরা আছেন, তাঁরা দেখে নেবেন। আমরা কিছু করব না। আমরা সহযোগিতা করব। যদি মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে মেয়েদের বলছি যে রাঁধে সে চুল বাঁধে। ছেলেদের পেছনে রাখবেন। কেন্দ্রীয় বাহিনীকে সম্মান। কিন্তু তাদের বলব মানুষের শক্তি সর্বোচ্চ শক্তি। সব প্রার্থীদের মনোনয়ন জমা করার সময় আইনজীবী নিয়ে যাবেন। অসম থেকে শিক্ষা নিন। ওরা বসন্তের কোকিল নির্বাচনের সময় আছে নির্বাচন হলে পালিয়ে যায় ৷’’
advertisement
এদিন ময়নাগুড়ির তৃণমূলপ্রার্থী রামমোহন রায়ের হয়ে কথা বলার সময় বলেন, ‘‘ওকে নাকি বলে গেছে, গাছে বেঁধে পেটাবে৷ আমি শুনলাম৷ আমি বলি, গাছটাও আমাদের, সবুজটাও আমাদের, জঙ্গলটাও আমাদের৷ অরণ্যটাও আমাদের৷ গাছটাকে ভালবাসাতে শেখো৷ গাছ বেঁধে পেটানোর জন্য নয়৷ গাছ মানুষকে ছায়া দেয়৷ তোমাদের শুভবুদ্ধির উদয় হোক৷ এসব করতে যেও না৷ নির্বাচনের পরে পোস্টার দিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না৷’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee: ‘ওকে নাকি বলে গেছে, গাছে বেঁধে পেটাবে..,’ ময়নাগুড়ির সভা থেকে জানেন কী বললেন মমতা? মহিলাদের বিশেষ বার্তা...
Next Article
advertisement
‘এনার্জি লকডাউন’ কী? ফের কি লকডাউনের সম্ভাবনা? হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ
‘এনার্জি লকডাউন’ কী? ফের কি লকডাউনের সম্ভাবনা? হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ
  • ‘এনার্জি লকডাউন’ কী?

  • ফের কি লকডাউনের সম্ভাবনা?

  • হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement