advertisement

North Bengal News: বাবার সঙ্গে সকাল সকাল বেরিয়েছিল মিষ্টু! আর ফেরা হল না বাড়ি, হাইওয়েতে ভয়ঙ্কর পরিণতি

Last Updated:

মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জেলা সফরের দিনেই দুর্ঘটনা৷ স্থানীয়দের দাবি, অবিলম্বে বেপরোয়া ডাম্পার ও ওভারলোডিং গাড়ির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, না হলে আন্দোলন আরও জোরদার হবে।

দুর্ঘটনার বলি স্কুল পড়ুয়া৷
দুর্ঘটনার বলি স্কুল পড়ুয়া৷
ধূপগুড়ি, রকি চৌধুরী: ধূপগুড়ির ময়নাতলি এলাকায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক স্কুল পড়ুয়ার। গুরুতর আহত শিশুটির বাবা। এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে তুমুল উত্তেজনা ছড়ায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ। এশিয়ান হাইওয়ে ৪৮ অবরোধ বিক্ষোভকারীদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাগুমমাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি এলাকা থেকে একটি বেপরোয়া লরি এশিয়ান হাইওয়ে ৪৮ নম্বর সড়ক পারাপার করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা বাবা-মেয়েকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির, স্কুল পড়ুয়া শিশুটির নাম মিষ্টু ঘটক। গুরুতর জখম অবস্থায় বাবাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, প্রতিদিনই এই রাস্তায় শয়ে শয়ে ডাম্পার ও লরি বেপরোয়া গতিতে চলাচল করে। অতিভারী যানবাহনের দৌরাত্ম্যে একের পর এক দুর্ঘটনা ঘটছে, অথচ প্রশাসনের তরফে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
advertisement
advertisement
এদিন দুর্ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি সংযোগকারী এশিয়ান হাইওয়ে ৪৮ অবরুদ্ধ হয়ে পড়ে, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে ক্ষুব্ধ জনতা ধূপগুড়ি থানার আইসিকে ঘিরে বিক্ষোভ দেখায়।
অভিযোগ উঠেছে, দুর্ঘটনার আগে দ্রুতগতির ওই লরিটিকে থামানোর চেষ্টা করেছিলেন এলাকাবাসী, কিন্তু গাড়িটি পালিয়ে যায়। পরে জলঢাকা ব্রিজের কাছে ট্র্য়াফিক পুলিশকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। এর জেরেই ক্ষোভ আরও বাড়ে।
advertisement
উল্লেখযোগ্যভাবে, মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনেই সভাস্থল থেকে মাত্র প্রায় ১২ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে বেপরোয়া ডাম্পার ও ওভারলোডিং গাড়ির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, না হলে আন্দোলন আরও জোরদার হবে।
advertisement
ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও পুলিশ আধিকারিকরা এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Bengal News: বাবার সঙ্গে সকাল সকাল বেরিয়েছিল মিষ্টু! আর ফেরা হল না বাড়ি, হাইওয়েতে ভয়ঙ্কর পরিণতি
Next Article
advertisement
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ, তৃণমূল-বিজেপির মেগা টক্কর
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ
  • নন্দীগ্রামে অভিষেক, শুভেন্দু

  • সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ!

  • তৃণমূল-বিজেপির মেগা টক্কর...

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement