Cooch Behar News: রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু! মেয়েকে স্কুলে পৌঁছে ফেরার সময় ডাম্পারের ধাক্কা, রাস্তাতেই সব শেষ
- Reported by:SUROJIT DEY
- Published by:Sneha Paul
Last Updated:
Cooch Behar News: মাথাভাঙায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মেয়েকে স্কুলে পৌঁছে ফেরার পথে ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন এক বিএলও তথা স্কুল শিক্ষক। তাঁর অকালমৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী ও ছাত্রছাত্রীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
কোচবিহার, সুরজিৎ দেঃ মেয়েকে স্কুলে পৌঁছে ফিরতি পথে মর্মান্তিক দুর্ঘটনা বিএলও-র। মাথাভাঙায় পথ দুর্ঘটনায় বিএলও তথা প্রাথমিক শিক্ষকের মৃত্যু। প্রয়াত রাজকুমার মজুমদার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। সেই সঙ্গেই নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন বুথ লেভেল অফিসার হিসেবেও কাজ করছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন সকালেও মেয়েকে একটি বেসরকারি বিদ্যালয়ে পৌঁছে দিয়ে নিজের কর্মস্থলের উদ্দেশে রওনা দেন রাজকুমারবাবু। কিন্তু ফেরার পথে মানসাই ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা।
আরও পড়ুনঃ ভোটের মুখে চূড়ান্ত হল জোট! ওয়েইসির হাত ধরে ময়দানে হুমায়ুন, বহরমপুর থেকে ‘বাঁশি’ নিয়ে শুরু হবে দৌড়
অভিযোগ, সামনের দিক থেকে আসা একটি ডাম্পার আচমকা রাজকুমারবাবুর বাইকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কার তীব্রতায় গুরুতর জখম হন এই শিক্ষক। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় তাঁর সঙ্গে দু’টি হেলমেট ছিল। এর মধ্যে একটি তিনি পরেও ছিলেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মর্মান্তিক এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয়দের মতে, রাজকুমার মজুমদার অত্যন্ত দায়িত্বশীল ও সৎ একজন মানুষ ছিলেন। তাঁর অকালমৃত্যুতে শোকাহত পরিবার-পরিজন, সহকর্মী ও ছাত্রছাত্রীরা। বর্তমানে মৃতদেহ পুলিশ হেফাজতে রয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ।
Location :
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
First Published :
Mar 25, 2026 5:33 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু! মেয়েকে স্কুলে পৌঁছে ফেরার সময় ডাম্পারের ধাক্কা, রাস্তাতেই সব শেষ









