advertisement

Sourav Ganguly : ২০২৬ আইপিএলের সব থেকে বড় আকর্ষণ কোন ক্রিকেটার? নাম বলে দিলেন সৌরভ, তিনি নিজেও মুখিয়ে আছেন তাঁকে দেখার জন্য

Last Updated:

Sourav Ganguly : সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এবারের আইপিএলের মূল আকর্ষণ আকিব নবি। এই ক্রিকেটারকে দেখার জন্য মুখিয়ে আছেন মহারাজ।

সৌরভের বাজি এই ক্রিকেটার।
সৌরভের বাজি এই ক্রিকেটার।
কলকাতা : ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার বলেছেন, আইপিএলের বিতর্কিত “ইমপ্যাক্ট প্লেয়ার” নিয়ম চালু থাকবে। এটা বন্ধ হবে না।
একদিন আগে, ভারতের টি-২০ দলের সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল (দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক) বলেছিলেন, তিনি এই নিয়ম পছন্দ করেন না। কারণ এটি তাঁর মতো অলরাউন্ডারদের উন্নতিতে বাধা দেয়। তবে সৌরভ জানালেন, ভিন্ন মত থাকা সত্ত্বেও নিয়মটি বাতিল হওয়ার সম্ভাবনা কম।
সৌরভ বলেন, “ইমপ্যাক্ট প্লেয়ার-এর নিয়ম থাকবে। আমি মনে করি এটা থাকবেই। যখন আমি বিসিসিআই সভাপতি ছিলাম তখন এটি চালু হয়। কেউ চাইবে, কেউ চাইবে না—কিন্তু এটি থাকবেই।”
advertisement
advertisement
এই নিয়ম অনুযায়ী, খেলার সময় যে কোনও মুহূর্তে প্রথম একাদশে থাকা কোনও খেলোয়াড়কে পাঁচ জন তালিকাভুক্ত রিপ্লেসমেন্ট খেলোয়াড়ের মধ্যে একজন দিয়ে বদলানো যায়।
টি-২০ ক্রিকেট উপভোগ্য। তবে টেস্ট আসলে ক্রিকেটের ভিত্তি বলে মনে করেন সৌরভ। তিনি বলেছেন, “আমি মনে করি টেস্ট ক্রিকেটই আসল ফরম্যাট। কারণ এখানে একদিনে ২০–২৫ ওভার বল করতে হয়। টি২০ ক্রিকেট মানের দিক থেকে সবচেয়ে কম চ্যালেঞ্জিং। তবে টি-২০ ফরম্যাট দর্শক টানে।” সৌরভ বলেছেন। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় টেস্ট ক্রিকেট সবসময় থাকবে। দেখবেন কমবয়সী খেলোয়াড়রাও টেস্ট ক্রিকেট খেলতে চায়।”
advertisement
আকিব নবি।
আরও পড়ুন- ‘যত দ্রুত সম্ভব আইপিএল থেকে নিষিদ্ধ করুন…’! ভারতের বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়কের মন্তব্যে তোলপাড়!
সৌরভ বলেছেন, এবারের আইপিএলে প্রচুর কমবয়সী ক্রিকেটার নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। তবে সৌরভ একজন ক্রিকেটারকে দেখার জন্য মুখিয়ে আছেন। সৌরভ বলেছেন, ”আমি আকিব নবিকে দেখতে মুখিয়ে আছি। ওরা সবাই তরুণ, ওয়াশিংটন সুন্দর, তিলক বর্মা-সহ আরও অনেকে। তবে এবারের আইপিএলের মূল আকর্ষণ আকিব।”
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly : ২০২৬ আইপিএলের সব থেকে বড় আকর্ষণ কোন ক্রিকেটার? নাম বলে দিলেন সৌরভ, তিনি নিজেও মুখিয়ে আছেন তাঁকে দেখার জন্য
Next Article
advertisement
Crime News: নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement