Bike Accident: সেতুর উপরে ভয়াবহ দুর্ঘটনা! ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়লেন বাইক আরোহী, মৃ*ত্যু শিক্ষকের
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Bike Accident: মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের পঞ্চানন সেতুতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্কুল শিক্ষকের। মৃত ওই শিক্ষকের নাম রাজকুমার মজুমদার। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার ট্রাফিক পুলিশ-সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
advertisement
1/5

রাজেশ দাশ, মাথাভাঙ্গা: মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের পঞ্চানন সেতুতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্কুল শিক্ষকের। মৃত ওই শিক্ষকের নাম রাজকুমার মজুমদার।
advertisement
2/5
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার ট্রাফিক পুলিশ অন্যান্য পুলিশ কর্মীরা। জানা গিয়েছে, এদিন মাথাভাঙ্গার দিক থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল মোটরবাইকটি।- Photo- Representative
advertisement
3/5
সেই সময়ে পঞ্চানন সেতুতে উঠতেই পেছনে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা একটি ডাম্পার। আর এর ফলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাইক চালক।(প্রতীকী চিত্র)
advertisement
4/5
দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই পালিয়ে যায় ঘাতক ডাম্পারটি। পরবর্তীতে পুলিশ বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
5/5
প্রত্যক্ষদর্শীদের মতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। এদিকে পথ দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা দমকল বিভাগের কর্মীরাও।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/কোচবিহার/
Bike Accident: সেতুর উপরে ভয়াবহ দুর্ঘটনা! ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়লেন বাইক আরোহী, মৃ*ত্যু শিক্ষকের