advertisement

নির্বাচন কর্মীদের ভাতা বাড়াল কমিশন, ২০২৫ সালের অগাস্টের নির্দেশিকা ফের মনে করিয়ে দিয়ে জেলাগুলিকে জানানো হল

Last Updated:

প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং ও কাউন্টিং স্টাফ—নির্বাচনী কাজে যুক্ত সকল কর্মীদের জন্য সংশোধিত পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কর্মীদের ভাতা বাড়াল কমিশন (File Photo)
নির্বাচন কর্মীদের ভাতা বাড়াল কমিশন (File Photo)
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রক্রিয়াকে আরও সুষ্ঠু ও গতিশীল করতে নতুন ভাতা কাঠামো ঘোষণা করল নির্বাচন কমিশন। প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং ও কাউন্টিং স্টাফ—নির্বাচনী কাজে যুক্ত সকল কর্মীদের জন্য সংশোধিত পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে।
কমিশনের নির্দেশিকা অনুসারে, প্রিসাইডিং অফিসারদের দৈনিক ভাতা প্রায় ৩৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। পোলিং অফিসারদের ক্ষেত্রে এই ভাতা ২৫০ থেকে ৪০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, কাউন্টিং সুপারভাইজার ও অ্যাসিস্ট্যান্টদের জন্য ২৫০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত পারিশ্রমিক ধার্য করা হয়েছে।
advertisement
advertisement
এছাড়াও, ডেটা এন্ট্রি অপারেটর, মাইক্রো অবজার্ভার-সহ অন্যান্য কর্মীদের জন্যও নির্দিষ্ট ভাতা ঘোষণা করা হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় কর্মীদের জন্য প্যাকড লাঞ্চ ও রিফ্রেশমেন্ট বাবদ আলাদা ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানা গিয়েছে। ২০০ টাকা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। কন্ট্রোল রুম বা কল সেন্টারে যে সমস্ত চতুর্থ শ্রেণীর কর্মীরা কাজ করবেন তাদের প্রতিদিন ২০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা এককালীন দেওয়া হবে। সিআরপিএফ কর্মীদের জন্য ভাতা বৃদ্ধি পেল। ১২০০ টাকা থেকে ১৫০০ টাকা এককালীন। এটা ১৫ দিনের হিসাব অনুসারে নির্দেশিকা রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
নির্বাচন কর্মীদের ভাতা বাড়াল কমিশন, ২০২৫ সালের অগাস্টের নির্দেশিকা ফের মনে করিয়ে দিয়ে জেলাগুলিকে জানানো হল
Next Article
advertisement
Crime News: নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement