জানা যাচ্ছে, মঙ্গলবার কনভয়ে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগ সারছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। কুমারগঞ্জ বিধানসভার ডিওর গ্রাম পঞ্চায়েতের চৌসা এলাকায় টোটো থেকে পড়ে চতুর্থ শ্রেণির এক পড়ুয়ার ডান হাত ভেঙে যায়। সেই সময়ে ওই এলাকা দিয়েই নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন পদ্ম প্রার্থী। বিষয়টি নজরে আসতেই কনভয় থামান শুভেন্দুবাবু।
advertisement
নিজের প্রচার কর্মসূচি স্থগিত রেখে কভয়ের একটি গাড়িতে করে আহত পড়ুয়াকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি আহত পড়ুয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এই বিষয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার জানান, প্রচারে বেরিয়ে হঠাৎই এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। গাড়ি থামিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, পথে টোটো থেকে পড়ে হাত ভেঙে গিয়েছে একটি শিশুর। রাস্তায় যন্ত্রণায় ছটফট করছে সে। এরপর সময় নষ্ট না করে আহত শিশুর পরিবারের অনুমতি নিয়ে তাকে কনভয়ের একটি গাড়িতে তুলে হাসপাতালে পাঠানো হয়।
