TRENDING:

Thailand Jackfruit: আকারে ছোট, গুণে সেরা! বাজারে হাজির ফাইবারে ঠাসা ‘কিউট’ কাঁঠাল, কিনতে উপচে পড়া ভিড়

Last Updated:

Thailand Jackfruit: একেবারে পকেট সাইজ কাঁঠাল! বাঁকুড়ার ওন্দার বাজারে নজর কাড়ছে থাইল্যান্ড থেকে আসা এক বিশেষ প্রজাতির ছোট কাঁঠাল। যেমন দেখতে সুন্দর, তেমনই এর পুষ্টিগুণ। ওন্দার এই অন্যরকম কাঁঠাল কিনতে এখন ভিড় বাড়ছে বাজারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়া জেলায় এবার নজর কাড়ছে একেবারে অন্যরকম কাঁঠাল। থাইল্যান্ড থেকে আনা এই বিশেষ জাতের কাঁঠাল এখন বিক্রি হচ্ছে বাঁকুড়ার ওন্দা এলাকায়। আকারে ছোট, দেখতে কিউট হলেও স্বাদে এই কাঁঠাল অত্যন্ত সুস্বাদু। প্রতিটি কাঁঠালের ওজন মাত্র ৩০০ থেকে ৪০০ গ্রামের মধ্যে, যা সাধারণ কাঁঠালের তুলনায় অনেকটাই আলাদা। ফাইবারে সমৃদ্ধ এই কাঁঠাল ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে কৌতূহল ও আগ্রহ তৈরি করেছে।
advertisement

এই অভিনব কাঁঠালের চাষ ও বিক্রির সঙ্গে যুক্ত রয়েছেন বাঁকুড়ার ব্রাহ্মণপাড়ার বাসিন্দা কমলেশ সাঁতরা। তাঁর নিজের বাগানেই রয়েছে প্রায় ২৫ থেকে ৩০টি কাঁঠাল গাছ। সেখানেই ফলছে এই বিদেশি জাতের কাঁঠাল। কমলেশবাবু জানান, এই কাঁঠালের অন্যতম বৈশিষ্ট্য হল, শীতকালেও ভাল ফলন দেয়। ফলে সারা বছরই এই কাঁঠাল চাষে লাভের সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই কাঁঠাল প্রতি পিস প্রায় ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আকারে ছোট হওয়ায় পরিবারের ছোট সদস্যদের কাছেও এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

advertisement

আরও পড়ুন: দামে সস্তা, মানে টাটকা! এবার বাজার হবে আরও সহজ! দোরগোড়ায় পৌঁছে যাবে ‘সুফল বাংলা’র ভ্রাম্যমাণ শাক-সবজি গাড়ি

স্থানীয় বাজারে এই কাঁঠাল বিক্রি করতে গিয়ে কমলেশবাবু দেখছেন, অনেকেই শুধু কৌতূহলবশত কিনছেন, আবার কেউ কেউ স্বাদ পেয়ে বারবার ফিরে আসছেন। বিশেষ করে স্বাস্থ্যসচেতন মানুষের কাছে ফাইবার সমৃদ্ধ এই কাঁঠালের চাহিদা বাড়ছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চার মাসের প্রশিক্ষণেই কর্মসংস্থানের সম্ভাবনা! কাটোয়ায় মহিলাদের জন্য নতুন উদ্যোগ
আরও দেখুন

কমলেশ সাঁতরা জানান, কাঁঠাল গাছের পরিচর্যায় তিনি কোনও রকম ফাঁক রাখেন না। জল দেওয়া, সার প্রয়োগ থেকে শুরু করে রোগপোকার দিকেও নিয়মিত নজর রাখেন। দিনের বেশিরভাগ সময় তিনি ব্যায়াম, প্রশিক্ষণ ও বাগান চর্চার মধ্যেই কাটান। তাঁর মতে, সঠিক যত্ন নিলে এই বিদেশি জাতের কাঁঠাল ভবিষ্যতে বাঁকুড়া জেলার কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দিশা দেখাতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Thailand Jackfruit: আকারে ছোট, গুণে সেরা! বাজারে হাজির ফাইবারে ঠাসা ‘কিউট’ কাঁঠাল, কিনতে উপচে পড়া ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল