advertisement

ডাকাতির প্ল্যান বানচাল করল সেনা জওয়ান! সন্ধ্যার হাবরা স্টেশনে যা হল! হার মানাবে সিনেমাকেও!

Last Updated:

সন্ধ্যায় ব্যস্ত সময়ে হাবড়া স্টেশন সংলগ্ন ও যশোর রোডের মোড়ে ঘটে গেল টানটান উত্তেজনার অ্যাকশন মুহূর্ত। ডাকাতির উদ্দেশ্যে আসা এক দুষ্কৃতিকে নিজের সাহসিকতায় পাকড়াও করলেন এক সেনা জওয়ান।ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় হাবরা স্টেশন ও যশোর রোডের সংযোগস্থলে একটি অটোতে বাড়ি ফেরার পথে অপেক্ষা করছিলেন এক যুবক।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
জিয়াউল আলম, হাবরা: সন্ধ্যায় ব্যস্ত সময়ে হাবড়া স্টেশন সংলগ্ন ও যশোর রোডের মোড়ে ঘটে গেল টানটান উত্তেজনার অ্যাকশন মুহূর্ত। ডাকাতির উদ্দেশ্যে আসা এক দুষ্কৃতিকে নিজের সাহসিকতায় পাকড়াও করলেন এক সেনা জওয়ান।ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় হাবরা স্টেশন ও যশোর রোডের সংযোগস্থলে একটি অটোতে বাড়ি ফেরার পথে অপেক্ষা করছিলেন এক যুবক। হঠাৎই তিনি অটো থেকে নেমে দৌড়ে গিয়ে এক যুবককে পিছন থেকে জাপটে ধরে মাটিতে শুইয়ে ফেলার চেষ্টা চালান। অপর যুবকের হাতে তখন একটি বন্দুক। ব্যস্ত সময়ে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষজন ও দোকানদাররা। চিৎকার-চেঁচামেচিতে মুহূর্তেই ভিড় জমে যায় ঘটনাস্থলে।
পরে জানা যায়, ধাওয়া করা যুবক সেনা জওয়ান সুমিত ঘোষ। তিনি হাবড়ার হাটথুবা এলাকার বাসিন্দা। বাড়ি ফেরার পথে অটোতে বসেই তিনি দেখতে পান এক যুবক একটি খ্যাতনামা গয়নার দোকানে ডাকাতির উদ্দেশ্যে ঢোকার চেষ্টা করছে। তার হাতে বন্দুক ও ছুরি ছিল, মুহূর্তের সময় ব্যয় না করে তাই দ্রুত প্রাণ বাঁচাতে অটো থেকে নেমে ছুটে যান ওই সেনা জওয়ান। কেউ ভয়ে এগিয়ে যাচ্ছে না দেখেই, দুষ্কৃতিকে পাকড়াও করতে ঝাঁপিয়ে পড়েন তিনি। ওই দোকানে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীর সঙ্গে রীতিমতো তখন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন ওই দুষ্কৃতি। সেনা জওয়ানের সাহসিকতায় শেষ পর্যন্ত ওই দুষ্কৃতিকে কাবু করা সম্ভব হয়। পরে স্থানীয় মানুষজনও এগিয়ে এসে তাকে ধরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার পুলিশ। পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কেন, কী উদ্দেশ্যে ওই যুবক এসেছিলেন, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হাবড়ার প্রাণকেন্দ্রে এমন ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়ালেও সেনা জওয়ান সুমিত ঘোষের সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অনেকের মতে, সেনা জওয়ানের তৎপরতায় এ দিন যেন বড় বিপদ এড়ানো সম্ভব হল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
ডাকাতির প্ল্যান বানচাল করল সেনা জওয়ান! সন্ধ্যার হাবরা স্টেশনে যা হল! হার মানাবে সিনেমাকেও!
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement