International Womens Day 2026: ভাত, ডাল, মাছ, মাংস...! টিফিনের বাজেটে কাটছাঁট করে বৃদ্ধাশ্রমের মায়েদের ভুরিভোজ, নারী দিবসের আগে মন জিতল একদল পড়ুয়া
- Reported by:Sudipta Garain
- Published by:Madhab Das
Last Updated:
International Womens Day 2026: আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে বীরভূমের একদল স্কুল পড়ুয়া বুঝিয়ে দিল সম্মান জানানোর আসল পথ কোনটি। নিজেদের টিফিনের পয়সা বাঁচিয়ে তারা আজ বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য আয়োজন করল এক রাজকীয় ভোজের।
আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বীরভূমের কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরা। নিজেদের রোজকার টিফিনের টাকা জমিয়ে শনিবার তারা 'ছবির স্বপ্নপুরী' বৃদ্ধাশ্রমের আবাসিক মাদের জন্য এক তৃপ্তিদায়ক আহারের আয়োজন করে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
advertisement
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত কয়েক বছর ধরেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এবছরও ছাত্রছাত্রীরা নিজেদের টিফিনের টাকা জমিয়ে এবং শিক্ষকদের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করেছে। সমগ্র আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বিদ্যালয়ের সহ-শিক্ষক তাপস ঘোষ ও বিদ্যুৎ মণ্ডল।
advertisement
বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বিউটি সাধু জানিয়েছে, ছোটবেলা থেকেই তারা দেখত নারী দিবসের দিনে স্কুলের দিদিরা বৃদ্ধাশ্রমে গিয়ে ঠাকুমাদের খাওয়াতেন। তখন থেকেই তাদেরও ইচ্ছে ছিল এমন কাজে অংশ নেওয়ার। তাই এবার নবম শ্রেণিতে উঠে সহপাঠীদের সঙ্গে টিফিনের টাকা জমিয়ে তারা বৃদ্ধাশ্রমে এসে আবাসিকদের খাওয়ানোর ব্যবস্থা করেছে।
advertisement
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক যামিনী কান্ত সাহা জানান, এটি তাদের তৃতীয় বছরের উদ্যোগ। ছাত্রছাত্রীদের এই ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করে। ছাত্রছাত্রীদের এই উদ্যোগে একদিকে যেমন আনন্দিত হয়েছেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা, তেমনই সমাজের কাছেও মানবিকতার এক উজ্জ্বল বার্তা পৌঁছে দিয়েছে এই উদ্যোগ। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)







