advertisement

Sufal Bangla: দামে সস্তা, মানে টাটকা! এবার বাজার হবে আরও সহজ! দোরগোড়ায় পৌঁছে যাবে 'সুফল বাংলা'র ভ্রাম্যমাণ শাক-সবজি গাড়ি

Last Updated:

Purulia Sufal Bangla: বাজারের ভিড় আর চড়া দাম এড়াতে বড় পদক্ষেপ। সাধারণ মানুষের সুবিধার্থে এবার পাড়ায় পাড়ায় ঘুরবে সুফল বাংলার সবজি ভ্যান। দামে সস্তা আর মানে টাটকা সবজি নিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে এই বিশেষ পরিষেবা।

+
পুরুলিয়ায়

পুরুলিয়ায় সুফল বাংলার ভ্রাম্যমাণ গাড়ি

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: কৃষিজাত টাটকা সবজি, ফল ফুল-সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সঠিক দামে বিপণন করার জন্য অভিনব পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড কৃষিজ বিপণন বিভাগ। এবার টাটকা সবজি পৌঁছে যাচ্ছে শহরবাসীর দোরগোড়ায়। পুরুলিয়া শহরে দুটি ভ্রাম্যমাণ সুফল বাংলার গাড়ি চলতে দেখা যাচ্ছে। শহরের ২৩ ওয়ার্ডে ঘুরছে এই গাড়ি। দুয়ারে রেশনের মতোই শহরবাসীর ঘরের দুয়ারে টাটকা শাকসবজি।
চাষিদের কাছ থেকে একদম টাটকা শাকসবজি কিনে সেই সবজি শহরবাসীর বাড়ির দরজায় পৌঁছে  দেওয়া হচ্ছে। স্থানীয় বাজারে তুলনায় কম দামে বিক্রি হচ্ছে এই সবজি। ‌এতে ক্রেতারাও খুশি। ‌চাষিরাও বাড়তি রোজগারের রাস্তা খুঁজে পাচ্ছেন এর মধ্যে দিয়ে। ‌
advertisement
advertisement
এ বিষয়ে বিক্রেতা ঝুলন রায় ভাণ্ডারী বলেন, এই সুফল বাংলার গাড়ি হওয়ায় বহু মানুষ উপকৃত হচ্ছেন। ‌ চাষিদের কাছ থেকে সরাসরি সবজি ক্রয় করা হচ্ছে। ‌ বাজারের তুলনায় কম দামে পাওয়া যাচ্ছে ফলে ক্রেতারাও খুশি হচ্ছেন। এ বিষয়ে এক ক্রেতা দীপক বলেন,  এই গাড়ি হওয়ায় তাদের অনেকটাই সুবিধা হয়েছে। হাতের কাছে টাটকা শাকসবজি পেয়ে যাচ্ছেন। ‌দামও তুলনামূলক কম রয়েছে। ‌ পরবর্তীতে আরও গাড়ির সংখ্যা বাড়ান হলে তাদের সুবিধা হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সুফল বাংলার ভ্রাম্যমান দু’টি গাড়ি শহর জুড়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে।‌ এতে খুশি শহরবাসী।‌  এতে যেমন চাষিদের বাড়তি রোজগারের পথ প্রশস্ত হচ্ছে তেমনই টাটকা সবজি কম দামে শহরবাসী কিনতে পারছে। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে শহরবাসী।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sufal Bangla: দামে সস্তা, মানে টাটকা! এবার বাজার হবে আরও সহজ! দোরগোড়ায় পৌঁছে যাবে 'সুফল বাংলা'র ভ্রাম্যমাণ শাক-সবজি গাড়ি
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement