advertisement

Dandi Yatra: পুন্ডিবাড়ি থেকে দক্ষিণেশ্বর...! দণ্ডী কেটে মায়ের দর্শনে কোচবিহারের যুবক, অবিশ্বাস্য ভক্তি দেখে অবাক সাধারণ মানুষ

Last Updated:

Dandi Yatra: ভক্তি আর বিশ্বাসই যেখানে শেষ কথা, সেই জায়গায় পুন্ডিবাড়ি থেকে শুরু করে দক্ষিণেশ্বর, সুদীর্ঘ পথ দণ্ডী কেটে অতিক্রম করলেন কোচবিহারের এক যুবক। তিনি এখন নদিয়ায় এসে পৌঁছেছেন। তাঁর এই নিষ্ঠা আর কঠিন সাধনার কাহিনি এখন সবার মুখে মুখে শোনা যাচ্ছে।

+
কোচবিহারের

কোচবিহারের যুবকদের দণ্ডী যাত্রা

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: দণ্ডী কেটে কোচবিহার থেকে দক্ষিণেশ্বর অদম্য ভক্তির যাত্রায় বিভাস চক্রবর্তী। কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে দক্ষিণেশ্বরের কালীবাড়ি পর্যন্ত প্রায় ৯০০ কিলোমিটার পথ দণ্ডী কেটে অতিক্রম করার এক বিরল ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিভাস চক্রবর্তী। গত ২ শ্রাবণ, অর্থাৎ ১৯ জুলাই তিনি এই কঠিন যাত্রা শুরু করেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সম্প্রতি তিনি নদিয়ার শান্তিপুরে এসে পৌঁছেছেন।
পেশায় ছোট একটি দোকানের মালিক বিভাসবাবু ময়নাগুড়ির জল্পেশ মন্দির হয়ে দক্ষিণেশ্বরের কালীমায়ের দর্শনে যাচ্ছেন। নিজের অন্তরের মনস্কামনা সম্পর্কে তিনি মুখ খুলতে চাননি। এই সাধনাময় যাত্রা সম্পূর্ণই তাঁর ব্যক্তিগত বিশ্বাস ও ভক্তির প্রতিফলন বলে জানান তিনি।
advertisement
advertisement
প্রতিদিন দিনের বেলায় দণ্ডী কাটতে কাটতে এগিয়ে চলেন বিভাসবাবু। রাতের বেলায় কখনও স্থানীয় থানা, কখনও মন্দির, পেট্রোল পাম্প বা সহানুভূতিশীল মানুষের বাড়িতে আশ্রয় নেন। তাঁর সঙ্গে রয়েছে একটি ছোট গাড়ি, যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা আছে। সেই গাড়িটি ঠেলে নিয়ে চলেছেন মুর্শিদাবাদের এক যুবক, যিনি প্রায় এক মাস ধরে তাঁর সঙ্গী। এর আগে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তি তাঁকে সাহায্য করলেও কেউ দীর্ঘদিন থাকতে পারেননি। শুরুতে পরিবার কিছুটা আপত্তি জানালেও পরে তাঁর ইচ্ছাকে সম্মান জানিয়ে সমর্থন করেছে। স্ত্রী, মা, দাদা ও দুই বোন নিয়ে তাঁর পরিবার।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পথ চলতে নানা বাধা-বিপত্তির মুখোমুখি হলেও সাধারণ মানুষের সহানুভূতি ও সহযোগিতায় এগিয়ে চলেছেন বিভাস চক্রবর্তী। তাঁর আশা, আর প্রায় এক মাসের মধ্যেই তিনি পৌঁছাবেন দক্ষিণেশ্বরের কালীমন্দিরে, পূর্ণ হবে তাঁর সাধনার পথ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Dandi Yatra: পুন্ডিবাড়ি থেকে দক্ষিণেশ্বর...! দণ্ডী কেটে মায়ের দর্শনে কোচবিহারের যুবক, অবিশ্বাস্য ভক্তি দেখে অবাক সাধারণ মানুষ
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement