advertisement

Birbhum News: 'নকল করলে মরবে রোগী, ভাঙবে ব্রিজ!' উদ্দেশ্য মহৎ, বীরভূমের কলেজে টুকলি রুখতে অভিনব পোস্টার, স্যালুট জানাচ্ছে সবাই

Last Updated:

Birbhum News: পরীক্ষায় নকল করা কেবল অসদুপায় নয়, বরং তা জাতিকে ধবংস করা, ভবিষ্যৎ সমাজের জন্য বড় বিপদ। এই বার্তাই ফুটিয়ে তোলা হল বীরভূমের এক কলেজের গেটে। টুকলি রুখতে কর্তৃপক্ষের এমন পদক্ষেপ ও কড়া অবস্থান এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

+
হেতমপুর

হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ

দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: “কোনও জাতিকে ধ্বংস করার জন্য যুদ্ধের প্রয়োজন নেই, পরীক্ষার টেবিলে নকল করতে দেওয়াই যথেষ্ট।” এমনই এক কড়া কিন্তু সচেতনতামূলক বার্তা দিয়ে নজর কাড়ল বীরভূমের ঐতিহ্যবাহী হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ স্নাতক স্তরের তৃতীয় সিমেস্টারের পরীক্ষা শুরু হয়েছে। আর দীর্ঘ চার বছর পর এই কলেজে পুনরায় পরীক্ষার সিট পড়তেই নকল রুখতে কোমর বেঁধে নেমেছে কলেজ প্রশাসন। কলেজের মূল ফটকে টাঙানো বড় একটি ফেস্টুন বা পোস্টার এখন সমাজমাধ্যমেও ভাইরাল। সেখানে লেখা হয়েছে, পরীক্ষার খাতায় অসৎ উপায় অবলম্বন করলে কীভাবে একটি জাতির মেরুদণ্ড ভেঙে যায়। পোস্টারের বক্তব্য অনুযায়ী নকল করে পাশ করা ডাক্তার হলে রোগী মরবে, ইঞ্জিনিয়ার হলে নির্মাণ ভেঙে পড়বে এবং অসাধু শিক্ষক তৈরি হলে দেশই ধ্বংসের মুখে পড়বে। কলেজের এই বার্তায় স্পষ্ট জানানো হয়েছে, “আমরা জাতিকে ভালবাসি, তাই চুরিবিদ্যাকে প্রশ্রয় দিই না।”
advertisement
advertisement
দীর্ঘ চার বছর পর এই কলেজে সিউড়ি বিদ্যাসাগর কলেজ এবং খয়রাশোলের শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ের মোট ১০৮৪ জন পরীক্ষার্থীর আসন পড়েছে। কলেজের অধ্যক্ষ গৌতম চট্টোপাধ্যায় জানান, “মাঝে কয়েক বছর আমাদের কলেজে অন্য কলেজের সিট পড়ছিল না। ছাত্রছাত্রী ও অভিভাবকদের স্মৃতি সতেজ করতেই পুনরায় এই বার্তা দেওয়া হয়েছে। আমরা চাই না চুরি করে পাস করে কেউ জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিক।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধুমাত্র পোস্টার দিয়েই দায়িত্ব শেষ করেনি কর্তৃপক্ষ। মঙ্গলবার পরীক্ষার প্রথম দিনেই নকল করার অভিযোগে হাতেনাতে ধরা পড়ে চার জন পরীক্ষার্থী। নিয়ম লঙ্ঘনের দায়ে ওই চার জনের পরীক্ষা বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ স্পষ্ট করে দিয়েছেন, পরীক্ষার দিনগুলোতে কোনওভাবেই শিথিলতা দেখানো হবে না।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: 'নকল করলে মরবে রোগী, ভাঙবে ব্রিজ!' উদ্দেশ্য মহৎ, বীরভূমের কলেজে টুকলি রুখতে অভিনব পোস্টার, স্যালুট জানাচ্ছে সবাই
Next Article
advertisement
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
  • রাজ্যসভার প্রাথী হিসেবে আজই মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার। মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে যা বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement