IMD WB Rain Alert: মেঘে ঢাকছে আকাশ! ধেয়ে আসছে ঝেঁপে বৃষ্টি, দমকা হাওয়ায় তোলপাড়! কোন কোন জেলা তোলপাড়? জানিয়ে দিল আলিপুর
- Reported by:Saikat Shee
- Published by:Shubhagata Dey
Last Updated:
IMD WB Rain Alert: আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে জেলা জুড়ে। সেই সঙ্গে সকালবেলা কুয়াশার প্রভাব ও আংশিক মেঘলা আকাশ থাকবে। বঙ্গপোসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে তাই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা বাড়ছে।
*বসন্তে আবহাওয়ার উলটপুরাণ। হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে। রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরেও।
advertisement
advertisement
advertisement
advertisement
[caption id="attachment_2572613" align="alignnone" width="1080"] *এ যেন উলটপূরাণ! বসন্তে দক্ষিণা হওয়ার পরিবর্তে উত্তর-পশ্চিম দিক থেকে বইছে বাতাস। আর সেই বাতাসে ভর করে নতুন করে নামছে তাপমাত্রা। ভরা বসন্তেও শীতের আমেজ বর্তমান দক্ষিণবঙ্গে। আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় আপাতত আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা কম। ফলে দক্ষিণবঙ্গে নতুন করে শীতের আমেজ থাকবে।/caption]
*আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, চলতি সপ্তাহের উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ থাকবে। সকালের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট দেখা যাবে। পাশাপাশি রাত ও ভোর দিকে ঠান্ডার আমেজ থাকবে। তবে শনিবারের পর রবিবার ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা। ৭ মার্চ শনিবার পর্যন্ত আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
advertisement
*হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, ৬ মার্চ শুক্রবার যেমন আবহাওয়া উত্তর থেকে দক্ষিনবঙ্গে বিরাজ করছে তেমনই শনিবারও থাকবে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও শীতের আমেজ থাকবে। তবে রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা একটু বাড়তে পারে। শুক্রবার নতুন করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে। ফলে শীতের আমেজ একেবারে চলে যাবে না।
advertisement
*অন্যদিকে, দিঘা হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। বিশ্বাস করে জেলার উপকূলবর্তী এলাকাগুলি ঘন কুয়াশায় ঢাকা থাকবে সকাল। সেই সঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। শুক্রবারের পাশাপাশি শনিবারও আংশিক মেঘলা আকাশ বিরাজ করবে দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায়।
advertisement
*আবহাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, দক্ষিণ বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ রয়েছে। তা ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এই নিম্নচাপের গতিপথ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। ওই গতিপথে নিম্নচাপ স্থলভাগের দিকে ধীরে ধীরে অগ্রসর হবে। যদিও হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়ছে না রাজ্যের উপকূলে। তবে প্রভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে শনি ও রবিবার।
advertisement
*দিঘা হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, ৬ মার্চ শুক্রবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ। ৭ মার্চ শনিবার দিঘার আবহাওয়া থাকবে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা পূর্ণ আবহাওয়া থাকবে জেলা জুড়ে। সেই সঙ্গে সকালবেলা কুয়াশার প্রভাব ও আংশিক মেঘলা আকাশ থাকবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে তাই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা বাড়ছে।









