Rahul Arunoday Banerjee: 'কোথাও কোনও স্বচ্ছতা নেই... আর চুপ থাকতে পারলাম না!' রাহুলের মৃত্যুর বিচার চেয়ে এবার ফুঁসে উঠলেন অরিন্দম শীল
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
এই মৃত্যুকে ঘিরে এখনও একাধিক প্রশ্নের উত্তর মেলেনি। ইউনিটের সদস্যদের বক্তব্য এবং পুলিশের হাতে আসা ফুটেজের মধ্যে অসামঞ্জস্য ধরা পড়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।
কলকাতা: তালসারিতে শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আচমকা মৃত্যুর ঘটনা এইমুহূর্তে একাধিক প্রশ্ন তুলেছে। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য সমুদ্র সৈকতে এক রোম্যান্টিক দৃশ্যের শট দিচ্ছিলেন। মুহূর্তের মধ্যেই কীভাবে সমুদ্রে তলিয়ে গেলেন? শ্যুটিং স্পটেই বা নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল? ইতিমধ্যেই রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছেন টলিপাড়ার একাংশ। যাদের মধ্যে অন্যতম পরিচালক অরিন্দম শীল।
advertisement
advertisement
মল পোস্টের বানান অপরিবর্তিত রেখে এখানে দেওয়া হল। পরিচালক এদিন লেখেন,
‘রাহুলের মৃত্যুর বিচার চাই।
১। সত্যি কোনও অনুমতি ছাড়া অন্য রাজ্যে গিয়ে শুটিং হচ্ছিল ? কি করে প্রোডাকশন ম্যানেজার শুটিং করতে গেল বিনা অনুমতি তে !!! কার প্ররোচনায় ??? ফেডারেশন কি অবগত ছিলেন ?
advertisement
২। জোয়ারের সময় কি করে শুট করার সিদ্ধান্ত নেওয়া হলো! এই সিদ্ধান্ত কখনও কোনও অভিনেতার হতে পারে না। কে নিলো এই সিদ্ধান্ত। প্রতিদিন যেখানে ২০-২২ মিনিটের ফুটেজ তুলতে হয় সিরিয়াল এর ক্ষেত্রে , সেখানে কোনও অভিনেতার কথায় দৃশ্য বাড়ানো যায় না।
৩। দুদিন হয়ে গেল। প্রযোজনা সংস্থা র মুখে কুলুপ কেন।
advertisement
৪। কেন এত রকমের বিভ্রান্তিকর বিবৃতি।
৫। কি সতর্কতা অবলম্বন করা হয়েছিল সমুদ্রে নেমে শুটিং করার আগে ? না নেওয়া থাকলে এই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এখনও অব্দি কেন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না !!!
advertisement
কোথাও কোনও স্বচ্ছতা নেই। দু দিন হয়ে গেল। শিল্পীদের ফোরাম কি বলছেন ! পুলিশ কি করছেন।
দায়িত্ব পুরোপুরি প্রযোজনা সংস্থা র উপর বর্তায়। তাদের এই চুপ করে থাকা , পরিষ্কার করে সামনে এসে দায়িত্ব নিয়ে বিবৃতি না দেওয়া – সবটাই মেনে নেওয়া যায় না।
advertisement
ঠিক যেভাবে রাহুলের এই চলে যাওয়া মেনে নেওয়া যাচ্ছে না।
এই ইন্ডাস্ট্রি র ৩৭ বছরের একজন সদস্য হিসেবে আর চুপ করে থাকতে পারলাম না।
এত চুপ করে থাকা কি কিছু চুপ করিয়ে রাখার কারণে ????
মেরুদণ্ড গুলো সব কোথায় এখন !!!!
advertisement
রাহুলের এই মৃত্যুর কারণ এর অনেকটাই রাহুলের উপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে তার তীব্র প্রতিবাদ করছি।
রাহুলের মৃত্যুর বিচার চাই। আমাদের বাবিন এর মৃত্যুর বিচার চাই।’
বুধবার অবশেষে বিবৃতি প্রকাশ করা হল যোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর পক্ষ থেকে। সেই চিঠিতে বলা হয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে পদত্যাগ করতে ইচ্ছুক লীনা গঙ্গোপাধ্যায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 5:41 PM IST










