শালিমার স্টেশনের বাইরে মহিলার ব্যাগ ছিনতাই হয়ে যায়। সিসিটিভিতে বন্দি হয়েছে সেই ছবি। রবিবার বিকালে ট্রেনে ওঠার আগে বাইরের শৌচালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন মহিলা ও তাঁর পরিবার। সেই সময় বাইকে করে এসে মহিলার হাত থেকে ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় যুবক। মহিলা ততক্ষণাৎ দৌড়ে ধাওয়া করার চেষ্টা করেন৷ তবে ধরতে পারেননি দুষ্কৃতীকে৷ ইতিমধ্যেই শালিমার GRP ও বি গার্ডেন থানার পুলিশ তদন্ত শুরু করেছে।



