TRENDING:

North 24 Parganas News: হাবরায় প্রকাশ্যে ব*ন্দুক হাতে দুষ্কৃতি! দেখেই ঝাঁপিয়ে পড়লেন সেনা জওয়ান, তারপর যা হল...

Last Updated:

সন্ধ্যায় ব্যস্ত সময়ে হাবড়া স্টেশন সংলগ্ন ও যশোর রোডের মোড়ে যেন ঘটে গেল টানটান উত্তেজনার অ্যাকশন মুহূর্ত। ডাকাতির উদ্দেশে আসা এক দুষ্কৃতিকে নিজের সাহসিকতায় পাকড়াও করলেন এক সেনা জওয়ান। ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: সন্ধ্যায় ব্যস্ত সময়ে হাবড়া স্টেশন সংলগ্ন ও যশোর রোডের মোড়ে যেন ঘটে গেল টানটান উত্তেজনার অ্যাকশন মুহূর্ত। ডাকাতির উদ্দেশে আসা এক দুষ্কৃতিকে নিজের সাহসিকতায় পাকড়াও করলেন এক সেনা জওয়ান। ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
সেনা জওয়ান
সেনা জওয়ান
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় হাবড়া স্টেশন ও যশোর রোডের সংযোগস্থলে একটি অটোতে বাড়ি ফেরার পথে অপেক্ষা করছিলেন এক যুবক। হঠাৎই তিনি অটো থেকে নেমে দৌড়ে গিয়ে এক যুবককে পিছন থেকে জাপটে ধরে মাটিতে শুইয়ে ফেলার চেষ্টা চালান। অপর যুবকের হাতে তখন একটি বন্দুক। ব্যস্ত সময়ে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষজন ও দোকানদাররা।

advertisement

আরও পড়ুন: মর্মান্তিক পথ দুর্ঘটনা! স্কুটিতে ধাক্কা বেপরোয়া বাসের, মৃত্যু বাইক আরোহীর

চিৎকার-চেঁচামেচিতে মুহূর্তেই ভিড় জমে যায় ঘটনাস্থলে। পরে জানা যায়, ধাওয়া করা যুবক সেনা জওয়ান সুমিত ঘোষ। তিনি হাবড়ার হাটথুবা এলাকার বাসিন্দা। বাড়ি ফেরার পথে অটোতে বসেই তিনি দেখতে পান এক যুবক একটি খ্যাতনামা গয়নার দোকানে ডাকাতির উদ্দেশে ঢোকার চেষ্টা করছে। তার হাতে বন্দুক ও ছুরি ছিল, মুহূর্তের সময় ব্যয় না করে তাই দ্রুত প্রাণ বাঁচাতে অটো থেকে নেমে ছুটে যান ওই সেনা জওয়ান। কেউ ভয়ে এগিয়ে যাচ্ছে না দেখেই, দুষ্কৃতিকে পাকড়াও করতে ঝাঁপিয়ে পড়েন তিনি। ওই দোকানে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীর সঙ্গে রীতিমতো তখন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন ওই দুষ্কৃতি।

advertisement

আরও পড়ুন: ‘রাষ্ট্রপতি শাসনের পরিকল্পনা করে গেলেন নাকি, রাজ্যপালকেও বদলে দিলেন?’মুর্মুকে প্রশ্ন মমতার

সেরা ভিডিও

আরও দেখুন
চার মাসের প্রশিক্ষণেই কর্মসংস্থানের সম্ভাবনা! কাটোয়ায় মহিলাদের জন্য নতুন উদ্যোগ
আরও দেখুন

সেনা জওয়ানের সাহসিকতায় শেষ পর্যন্ত ওই দুষ্কৃতিকে কাবু করা সম্ভব হয়। পরে স্থানীয় মানুষজনও এগিয়ে এসে তাকে ধরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার পুলিশ। পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কেন, কী উদ্দেশে ওই যুবক এসেছিলেন, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হাবড়ার প্রাণকেন্দ্রে এমন ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়ালেও সেনা জওয়ান সুমিত ঘোষের সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অনেকের মতে, সেনা জাওয়ান তৎপরতায় এদিন যেন বড় বিপদ এড়ানও সম্ভব হল।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: হাবরায় প্রকাশ্যে ব*ন্দুক হাতে দুষ্কৃতি! দেখেই ঝাঁপিয়ে পড়লেন সেনা জওয়ান, তারপর যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল