TRENDING:

Weekend Trip: এই ভবনে হত্যা করা হয় জেলাশাসককে, মেদিনীপুরের লাল ভবনের গল্প শুনলে গায়ে কাঁটা দেবে

Last Updated: Mar 31, 2026, 20:29 IST

মেদিনীপুর মানেই বিপ্লবের মাটি, মেদিনীপুর মানেই ইতিহাসের এক অবিরাম ধারা। ব্রিটিশ শাসনামলের অনেক আগে থেকেই এই জনপদ তার নিজস্ব ঐতিহ্যে ভাস্বর। ইংরেজরা প্রশাসনিক প্রয়োজনে মেদিনীপুর শহরকে তাদের অন্যতম কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিল এবং গড়ে তুলেছিল বহু স্থাপত্য। তারই অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল মেদিনীপুরের বিখ্যাত ‘লাল বাড়ি’, যা বর্তমানে জেলা পরিষদ ভবন হিসেবে পরিচিত।এই ভবনের ইতিহাস অত্যন্ত প্রাচীন। ব্রিটিশ শাসনের আগে এটি মূলত ছিল একটি ‘কাছারি বাড়ি’। পরবর্তীতে ইংরেজরা একে জেলা কালেক্টরের অফিস এবং ম্যাজিস্ট্রেট ভবন হিসেবে ব্যবহার শুরু করে। আশ্চর্যের বিষয় হল, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক প্রশাসনিক ভবনের ভোলবদল হলেও, এই ভবনটি আজও তার আদি লাল রং এবং স্থাপত্যরীতি বজায় রেখেছে। আজও এটি জেলা সদরের প্রধান প্রশাসনিক কেন্দ্র হিসেবে সগৌরবে দাঁড়িয়ে আছে।

Advertisement
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Weekend Trip: এই ভবনে হত্যা করা হয় জেলাশাসককে, মেদিনীপুরের লাল ভবনের গল্প শুনলে গায়ে কাঁটা দেবে
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল