IMD Weather Update: একদিকে বাড়বে গরম, অন্যদিকে ৫ জেলায় বাড়বে ঝড়-বৃষ্টি! ২৪ ঘণ্টায় আবহাওয়ার 'খেলা' শুরু
- Reported by:BISWAJIT SAHA
- local18
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: সপ্তাহভর বৃষ্টি হবে কোন কোন জেলায়? তাপমাত্রা বাড়বে কোনদিকে? আবহাওয়ার বড় খবর...
advertisement
1/6

★সোম-মঙ্গল বাংলাজুড়ে ঝড়-বৃষ্টি চলছেই। সপ্তাহজুড়েই কি বৃষ্টির পূর্বাভাস? আবহাওয়া আপডেট দিলেন সৌরিশ বন্দ্যোপাধ্যায়, আবহাওয়াবিদ, আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/6
★মঙ্গলবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যের সব জেলাতে। দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং কিছু জায়গায় শিলাবৃষ্টির আশঙ্কা।
advertisement
3/6
★উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা কিছু জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে শিলাবৃষ্টি এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।। উপরের দিকে পাঁচ জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং মালদহ, দুই দিনাজপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/6
★বুধবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমবে তবে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। বুধবার দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে স্থানীয়ভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিনে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
advertisement
5/6
★বুধবার থেকেই তাপমাত্রা বাড়বে। দুই থেকে চার এপ্রিল উত্তরবঙ্গে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে চল্লিশের ঘরে তাপমাত্রা হতে পারে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া এপ্রিলের প্রথম সপ্তাহে।
advertisement
6/6
★৫ এপ্রিল আবহাওয়ার পরিবর্তন হবে। এপ্রিল ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)