TRENDING:

IMD West Bengal Weather: আগামী ২৪ ঘণ্টায়...! আবহাওয়ার বিরাট 'পাল্টি', দক্ষিণবঙ্গের ৫ জেলা কাঁপাবে ঝড়-বৃষ্টি-শিলাবৃষ্টি-বজ্রপাত, ভিজবে কলকাতা? জানুন আবহাওয়ার আপডেট

Last Updated:
IMD West Bengal Weather: দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, ফের বদলাচ্ছে আবহাওয়ার মুড। বুধবার থেকেই চরম রদবদলের সম্ভাবনা জেলায় জেলায়! কোথায় বাড়বে গরম? কোথায় বৃষ্টি? কী হবে আগামী ২৪ ঘণ্টায়? দেখে নিন আবহাওয়ার সর্বশেষ আপডেট।
advertisement
1/9
আগামী ২৪ ঘণ্টায়...! আবহাওয়ার বিরাট 'পাল্টি', দক্ষিণবঙ্গের ৫ জেলা কাঁপাবে ঝড়-বৃষ্টি-শিলাবৃষ্টি-বজ্রপাত, ভিজবে কলকাতা?
আবহাওয়ার রদবদল রাজ্যে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যের প্রায় সব জেলাতেই। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং কিছু জায়গায় শিলাবৃষ্টির আশঙ্কা।
advertisement
2/9
উত্তরবঙ্গেও আজ দুর্যোগের আশঙ্কা কিছু জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে শিলাবৃষ্টি এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
3/9
উপরের দিকে পাঁচ জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং মালদহ, দুই দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/9
আগামিকাল থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে তবে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়।
advertisement
5/9
আগামিকাল, বুধবার দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে স্থানীয়ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
6/9
আগামী কয়েকদিনে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা।
advertisement
7/9
বুধবার থেকেই তাপমাত্রা বাড়বে। দুই থেকে চার এপ্রিল উত্তরবঙ্গে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
8/9
কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে চল্লিশের ঘরে তাপমাত্রা হতে পারে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া এপ্রিলের প্রথম সপ্তাহে।
advertisement
9/9
৫ এপ্রিল আবহাওয়ার পরিবর্তন হয়েছে এপ্রিল ফির রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD West Bengal Weather: আগামী ২৪ ঘণ্টায়...! আবহাওয়ার বিরাট 'পাল্টি', দক্ষিণবঙ্গের ৫ জেলা কাঁপাবে ঝড়-বৃষ্টি-শিলাবৃষ্টি-বজ্রপাত, ভিজবে কলকাতা? জানুন আবহাওয়ার আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল