TRENDING:

CEO Office Clash: ব্যাগ ভর্তি ফর্ম ৬ জমার অভিযোগ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে সিইও দফতরের সামনে তুলকালাম! জারি হল ১৪৪ ধারা

Last Updated:

নির্বাচন কমিশন অবশ্য দাবি করেছে, ফর্ম সিক্স নিয়ে তোলা অভিযোগ ভিত্তিহীন৷ ফর্ম সিক্স জমা দিলেই নাম মুছে যাবে, এই অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছিলেন সিইও মনোজকুমার আগরওয়াল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফর্ম ৬ জমা করার অভিযোগকে কেন্দ্র করে স্ট্র্যান্ড রোডে সিইও দফতরের সামনে তুলকালাম কাণ্ড৷ দফায় দফায় সংঘর্ষে জড়ালেন বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকরা৷ বিজেপি-র পক্ষ থেকে সিইও দফতরে ঢুকে ফর্ম সিক্স জমা দিচ্ছে, এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত৷ কোনওমতে দু পক্ষকে সামাল দেয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী৷
তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি৷
তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি৷
advertisement

বেআইনি ভাবে ফর্ম সিক্স জমা করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে অন্য রাজ্যের ভোটারদের নাম এ রাজ্যের ভোটার তালিকায় তোলা হচ্ছে, এই অভিযোগ তুলে গতকালই তৃণমূলের পক্ষ থেকে সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয়৷ তৃণমূল শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সিইও দফতরের সামনে দাঁড়িয়ে একই অভিযোগ তুলেছিলেন৷ দলের বিএলও-দের সিইও দফতরের সামনে বসে থেকে ফর্ম সিক্স জমার উপর নজরদারি চালানোরও নির্দেশ দেন অভিষেক৷

advertisement

এর পর আজ দুপুরে বিরোধী দলনেতা সিইও দফতরে যান৷ তৃণমূলের অভিযোগ এর পরই বিজেপি-র পূর্ব মেদিনীপুরের এক নেতা ব্যাগ ভর্তি ফর্ম সিক্স নিয়ে সিইও দফতরে প্রবেশ করে জমা করেন৷ ওই বিজেপি নেতার উপরে চড়াও হন তৃণমূলপন্থী বিএলও এবং শাসক দলের কর্মী সমর্থকরা৷ তৃণমূল সমর্থকদের দাবি, ওই বিজেপি নেতা প্রায় চারশো ফর্ম সিক্স জমা করার কথা স্বীকারও করে নেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যেন বুলডোজার বাবা! উত্তরপ্রদেশের স্টাইলে হাবরায় প্রচার বিজেপি প্রার্থী দেবদাস মন্ডলের
আরও দেখুন

এই উত্তেজনার মধ্যেই ঘটনাস্থলে বিজেপি কর্মী, সমর্থকরাও জড়ো হন৷ দু পক্ষ পরস্পরের দিকে তেড়ে যায়৷ তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়৷ কোনওক্রমে দু পক্ষকে আলাদা করে মাঝখানে ব্যারিকে়ড দিয়ে দেয় পুলিশ৷ ঘটনাস্থলে হাজির হয় কেন্দ্রীয় বাহিনী৷ এর পরেও ব্যারিকেড টপকে তৃণমূল কর্মী সমর্থকদের বাইক ভাঙচুর করার অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে৷ ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকলেও এলাকায় যথেষ্টই উত্তেজনা রয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
CEO Office Clash: ব্যাগ ভর্তি ফর্ম ৬ জমার অভিযোগ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে সিইও দফতরের সামনে তুলকালাম! জারি হল ১৪৪ ধারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল