TRENDING:

ভোটের আবহে নরেন্দ্রপুরের বোড়ালে আচমকা শুট আউট, গ্রেফতার অভিযুক্ত

Last Updated:

Narendrapur Shoot Out: গভীর রাতে নরেন্দ্রপুর থানার অন্তর্গত বোড়াল লিচুতলা এলাকায় চলল গুলি। অভিযোগ, পুরনো শত্রুতার জেরেই সিদ্ধার্থ দাস নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত অরিজিৎ কর্মকার ওরফে সানি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বোড়াল: ভোটের আবহে ফের গুলির শব্দে উত্তপ্ত নরেন্দ্রপুরের বোড়াল এলাকা। প্রকাশ্যে গুলি চালিয়ে খুনের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজপুর–সোনারপুর পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের লিচুতলা এলাকায়। গুরুতর জখম এক যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
নরেন্দ্রপুরের বোড়ালে আচমকা শুট আউট
নরেন্দ্রপুরের বোড়ালে আচমকা শুট আউট
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে নরেন্দ্রপুর থানার অন্তর্গত বোড়াল লিচুতলা এলাকায় এই গুলিচালনার ঘটনা ঘটে। অভিযোগ, পুরনো শত্রুতার জেরেই সিদ্ধার্থ দাস নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত অরিজিৎ কর্মকার ওরফে সানি। সিদ্ধার্থ বোড়াল বাদামতলা এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন।

ঘটনার সময় প্রকাশ্যে গুলি চালানো হলে একটি গুলি সিদ্ধার্থের পেটের বাঁ দিকে লাগে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতের অবস্থা আশঙ্কাজনক।

advertisement

তদন্তে নেমে পুলিশ রামচন্দ্রপুর এলাকা থেকে অভিযুক্ত অরিজিৎ কর্মকারকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এলাকায় দুষ্কৃতি হিসেবেই পরিচিত এবং তার বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে। তবে ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার করা যায়নি।

সেরা ভিডিও

আরও দেখুন
তীব্র গরমেও ক্ষতির হাত থেকে বাঁচবে ফসল, কৃষি বিজ্ঞানীর সহজ কিছু টিপস মেনে চললেই বাজিমাত
আরও দেখুন

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্তকে আজ বারুইপুর আদালতে তোলা হবে। অস্ত্র উদ্ধারের পাশাপাশি হামলার পিছনে অন্য কোনও ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কিনা তা জানতে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোটের আবহে নরেন্দ্রপুরের বোড়ালে আচমকা শুট আউট, গ্রেফতার অভিযুক্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল