BJP Assembly Election 2026: যেন বুলডোজার বাবা! উত্তরপ্রদেশের স্টাইলে হাবরায় প্রচার বিজেপি প্রার্থী দেবদাস মন্ডলের
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Salmali Das
Last Updated:
BJP Assembly Election 2026: হাবরায় বুলডোজারে চড়ে বিজেপি প্রার্থীর প্রচার! এ যেন হিন্দি সিনেমার দৃশ্য কেও হার মানায়। হাবরায় দেখা গেল এমনই অভিনব নির্বাচনী প্রচার। এদিন সুবিশাল মিছিলে বুলডোজারের উপর দাঁড়িয়ে প্রচার করতেই দেখা যায় হাবরা বিধানসভার বিজেপি প্রার্থী দেবদাস মন্ডলকে।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: হাবরায় বুলডোজারে চড়ে বিজেপি প্রার্থীর প্রচার! এ যেন হিন্দি সিনেমার দৃশ্য কেও হার মানায়। হাবরায় দেখা গেল এমনই অভিনব নির্বাচনী প্রচার। এদিন সুবিশাল মিছিলে বুলডোজারের উপর দাঁড়িয়ে প্রচার করতেই দেখা যায় হাবরা বিধানসভার বিজেপি প্রার্থী দেবদাস মন্ডলকে। যে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ ৮ এপ্রিল মনোনয়ন জমা দিতে পারেন মমতা, সঙ্গে থাকবেন দলের বাকি শীর্ষ নেতৃত্ব! সব নজর ভবানীপুরে
স্থানীয় সূত্রে জানা যায়, দেশবন্ধু পার্ক থেকে জয়গাছি সুপার মার্কেট পর্যন্ত একটি সুবিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। সেই মিছিলেই বুলডোজারের উপর দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে সমর্থন জানান বিজেপি প্রার্থী। রাস্তায় দু’ধারে দাঁড়িয়ে বহু মানুষ এই ব্যতিক্রমী প্রচার প্রত্যক্ষ করেন। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবদাস মন্ডল বলেন, সারা বাংলায় জঙ্গল রাজ চলছে। এই জঙ্গল রাজ পরিষ্কার করতে গেলে বুলডোজারের প্রয়োজন।
advertisement
advertisement
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে পথ দেখিয়েছেন, সেই পথেই এগোতে চাই। তিনি আরও দাবি করেন, সাধারণ মানুষের মধ্যে এই প্রচার ব্যাপক সাড়া ফেলেছে এবং নির্বাচনের ফলেই তার প্রতিফলন দেখা যাবে। এদিনের মিছিলে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। দেশবন্ধু পার্ক থেকে শুরু হয়ে জয়গাছি পর্যন্ত দীর্ঘ এই শোভাযাত্রা কার্যত উৎসবের রূপ নেয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ধরনের প্রচার একদিকে যেমন নজর কেড়েছে, তেমনই তা চর্চায় উঠে এসেছে। এদিনের শোভাযাত্রা ঘিরে সাময়িক যানজট তৈরি হয় যশোর রোডে। এখন দেখার, এই অভিনব প্রচার কতটা প্রভাব ফেলতে পারে ভোটের বাক্সে।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 31, 2026 4:50 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
BJP Assembly Election 2026: যেন বুলডোজার বাবা! উত্তরপ্রদেশের স্টাইলে হাবরায় প্রচার বিজেপি প্রার্থী দেবদাস মন্ডলের








