West Bardhaman News: নাকা তল্লাশিতে উদ্ধার বান্ডিল বান্ডিল নোট, ব্যবসায়ীর বাড়িতে হানা আয়কর বিভাগের! অর্থের উৎস নিয়ে ধন্ধ
- Published by:Nayan Ghosh
Last Updated:
West Bardhaman News: নাকা তল্লাশির সময় ব্যবসায়ীর গাড়ি থেকে উদ্ধার হয় নগদ ১০ লক্ষ টাকা। কিন্তু টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক উত্তর দিতে পারেননি ব্যবসায়ী। তারপরেই ব্যবসায়ীর বাড়িতে হানা আয়কর বিভাগের। ঘটনাকে কেন্দ্র করে জেলায় চাঞ্চল্য।
আসানসোল, পশ্চিম বর্ধমান: নাকা তল্লাশিতে বিপুল টাকা উদ্ধার ব্যবসায়ীর গাড়ি থেকে। ব্যবসায়ী দাবি করেছিলেন, ব্যবসার কাজের জন্যই সেই টাকা আনা হচ্ছিল। তবে নিজের দাবির স্বপক্ষে উপযুক্ত তথ্য প্রমাণ দেখাতে পারেননি তিনি। আর এই বিপুল টাকা উদ্ধারের পর আয়কর বিভাগের আধিকারিকদের হানা ওই ব্যবসায়ীর বাড়িতে। যে ঘটনাকে কেন্দ্র করে বারাবনীতে চাঞ্চল্য।
তবে আয়কর বিভাগের আধিকারিকরা হানা দিলে, সেখানেও গাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার উৎস বা তার স্বপক্ষে উপযুক্ত নথি এখনও পর্যন্ত দেখাতে পারেননি ওই ব্যবসায়ী। সূত্রের খবর, সেই কারণে আপাতত উদ্ধার হওয়া টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ওই ব্যবসায়ী যদি টাকা কী কারনে বা কোথায় থেকে আনা হচ্ছিল, তার সঠিক প্রমাণ দিতে পারেন, তাহলে সেই অর্থ তিনি ফেরত পেয়ে যাবেন।
advertisement
advertisement
ঘটনার সূত্রপাত হয়েছে গত রবিবার। জানা গিয়েছে, রবিবার দুপুর প্রায় ১টার দিকে, বারাবনী থানা এলাকার রুনাকুড়া ঘাট চেকপয়েন্টে পুলিশ ও অন্যান্য কর্মকর্তাদের তল্লাশির সময় বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়। এই তল্লাশির সময় হীরাপুর থানার অন্তর্গত বার্নপুর রোডের স্নেহা অ্যাপার্টমেন্টের বাসিন্দা সঞ্জয় তিওয়ারির কাছ থেকে ১০ লক্ষ ৫০ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, সঞ্জয় তিওয়ারি ঝাড়খণ্ডের মহাগামা থেকে একটি ভাড়া করা গাড়িতে ভ্রমণ করছিলেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তদন্ত চলাকালীন, টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এরপর, ফ্লাইং স্কোয়াড টিমের (এফএসটি) উপস্থিতিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই ঘটনা সম্পর্কে আয়কর বিভাগকেও জানানো হয়েছে। সোমবার, আয়কর বিভাগের কর্মকর্তারা এসে ওই ব্যক্তিকে আবারও জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের সময়, তিনি দাবি করেন, ব্যবসার উদ্দেশ্যে ওই টাকা আনছিলেন। কিন্তু তার কাজের সমর্থনে কোনও বৈধ নথি দেখাতে পারেননি বলেই খবর।
Location :
Asansol,Barddhaman,West Bengal
First Published :
Mar 31, 2026 4:56 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bardhaman News: নাকা তল্লাশিতে উদ্ধার বান্ডিল বান্ডিল নোট, ব্যবসায়ীর বাড়িতে হানা আয়কর বিভাগের! অর্থের উৎস নিয়ে ধন্ধ









