advertisement

Coconut Water: পটাশিয়াম, ক্যালসিয়ামে ঠাসা, তবু ডাবের জল খাওয়ার আগে সাবধান! কাদের খাওয়া একেবারে বারণ? শরীরের ক্ষতি হওয়ার আগে জানুন

Last Updated:
Coconut Water: ডাবের জলের উপকারীতার শেষ নেই। গরমে শরীরে হাইড্রেশন বজায় রাখতে ডাবের জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা৷ কিন্তু ডাবের জল খাওয়ার আগেও সাবধান থাকা উচিত। শরীরের কয়েকটি সমস্যার ক্ষেত্রে ডাবের জল খাওয়া একেবারেই উচিত নয়
1/8
গ্রীষ্মে ডাবের জল স্বস্তি দিতে জুড়ি নেই ডাবের জলের৷ ভ্যাপসা গরমে শরীর, মনে শান্তি দেয় ডাব৷ ১০০ শতাংশ খাঁটি, কোনও কেমিক্যাল ছোঁয়াটুকু ছাড়াই পুষ্টি এবং স্বস্তি দুই মিলবে ডাবের জলে৷ তবে গুণে ঠাসা হলেও ডাবের জল খাওয়ার আগে সাবধান হওয়া উচিত৷

2/8
ডাবের জল খাওয়ার আগেও সতর্ক থাকা প্রয়োজন৷ শরীরের কয়েকটি সমস্যার ক্ষেত্রে ডাবের জল খাওয়া একেবারেই উচিত নয়৷ যতই স্বস্তি দিক, তবুও এড়িয়ে চলা উচিত৷ প্রচুর গুণে সমৃদ্ধ ডাবের জল৷

3/8
ডাবের জল কম ক্যালোরিযুক্ত, এতে ভিটামিন C রয়েছে এবং বিভিন্ন ইলেক্ট্রোলাইট যেমন পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পাওয়া যায়। মার্কিন কৃষি বিভাগ (USDA)-এর তথ্য অনুযায়ী, এক কাপ (২৪০ মিলি) নারকেল জলে প্রায় ৬০ ক্যালোরি থাকে।

4/8
ডাবের জলের উপকারীতার শেষ নেই। গরমে শরীরে হাইড্রেশন বজায় রাখতে ডাবের জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা৷ কিন্তু ডাবের জল খাওয়ার আগেও সাবধান থাকা উচিত।

5/8
ডাবের জলে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টি উপাদান রয়েছে। এই জল শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করে। ডাবের জল বিপাক প্রক্রিয়াও উন্নত করে৷ তবে এত গুণ থাকা সত্ত্বেও কাদের এড়িয়ে চলা উচিত এই উপকারী পানীয়, জেনে নিন৷

6/8
পুষ্টিবিদ মেলিসা প্রেস্ট (Melissa Prest, D.C.N., R.D.N.) জানালেন দেহে কিছু কিছু রোগ থাকলে মোটেই খাওয়া উচিত নয় ডাবের জল৷ যাদের দীর্ঘস্থায়ী কিডনি রোগ (Chronic Kidney Disease) রয়েছে, তাদের প্রায়ই পটাশিয়াম গ্রহণ নিয়ন্ত্রণ বা সীমিত করতে বলা হয়, কারণ তাদের কিডনি অতিরিক্ত পটাশিয়াম শরীর থেকে সঠিকভাবে বের করতে পারে না, জানালেন তিনি৷

7/8
পুষ্টিবিদ আরও জানালেন, যারা এমন কিছু ওষুধ গ্রহণ করেন যা শরীরে পটাশিয়াম ধরে রাখে যেমন কিছু ধরনের রক্তচাপের ওষুধ তাদেরও পটাশিয়াম গ্রহণের বিষয়ে সচেতন থাকা উচিত। এক্ষেত্রে, কতটা পটাশিয়াম গ্রহণ করা নিরাপদ হবে তা জানতে চিকিৎসক, ফার্মাসিস্ট বা নিবন্ধিত পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করা সবচেয়ে ভাল৷

8/8
রক্তচাপ কম থাকলেও ডাবের জল খাওয়ার ক্ষেত্রে সাবধান থাকা উচিত৷ নতুবা ডাবের জল খাওয়ার পর বিভিন্ন শারীরিক সমস্যা যেমন মাথা ঘোরা বা দুর্বলতা অনুভব করতে পারেন। এতে প্রচুর পরিমাণে পটাসিয়াম থাকে, যা রক্তচাপ আরও কমাতে পারে।
রক্তচাপ কম থাকলেও ডাবের জল খাওয়ার ক্ষেত্রে সাবধান থাকা উচিত৷ নতুবা ডাবের জল খাওয়ার পর বিভিন্ন শারীরিক সমস্যা যেমন মাথা ঘোরা বা দুর্বলতা অনুভব করতে পারেন। এতে প্রচুর পরিমাণে পটাসিয়াম থাকে, যা রক্তচাপ আরও কমাতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
advertisement
advertisement
advertisement