TRENDING:

Accident: মাছ ধরে রাতে ঘুমোচ্ছিলেন...হঠাৎ ট্রলারকে ধাক্কা জাহাজের! মাঝ সমুদ্রে শিউরে ওঠা কাণ্ড, গুরুতর জখম ৯ মৎসজীবী, নিখোঁজ ২

Last Updated:

Accident: ট্রলার নিয়ে আরব সাগরের কন্যাকুমারী কাছে মৎসজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় গত বৃহস্পতিবার৷ রাতে মাছ ধরার পর ঘুমোচ্ছিলেন কয়েকজন মৎস্যজীবী৷ তখনই ঘটে মারাত্মক দুর্ঘটনা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া কাকদ্বীপ ও কুলতলির কেরলের কাটালী টু’ নামক ট্রলার ডুবির ঘটনায় এলাকায় চাঞ্চল্য৷ মারাত্মক দুর্ঘটনার কবলে ১১ জন মৎস্যজীবী৷ সূত্রের খবর, ওই ট্রলার নিয়ে আরব সাগরের কন্যাকুমারী কাছে মৎসজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় গত বৃহস্পতিবার ,আর সেখানেই ঘটে বিপত্তি। রাতে মাছ শিকার করে ওই মৎস্যজীবীর দল। এই সময় কয়েক জন মৎস্যজীবী ঘুমোতে যান সেই মুহূর্তে অপর দিক থেকে একটি মালবাহী জাহাজ মৎস্যজীবীর ট্রলারে সজোরে ধাক্কা মারে। আর এতেই মৎস্যজীবীদের ট্রলারটি ডুবে যায়।
এই জাহাজেই ঘটে দুর্ঘটনা
এই জাহাজেই ঘটে দুর্ঘটনা
advertisement

বেশ কয়েকজন মৎস্যজীবী ছিটকে পড়ে গেলে ও বাকিদের খোঁজ  এখনও মেলেনি। তখনই ওই জাহাজটি মৎস্যজীবীদের উদ্ধারের কাজে হাত লাগিয়ে নয় জন মৎস্যজীবীদের উদ্ধার করে৷ জানা গিয়েছে, মৎস্যজীবীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কেরলের তিরুবন্তপুরম জেনারেল হাসপাতালে৷ সেখানে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও বাকি দুই মৎস্যজীবী এখনও তাদের খোঁজ মেলেনি। আর সেই ভয়াবহ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই পরিবারের লোকেরা জানতে পারে।

advertisement

আরও পড়ুন: LPG সিলিন্ডার সঙ্কট! কোথাও ফোন করতে হবে না! এই উপায়ে কয়েক সেকেন্ডে বুক করা যাবে গ্যাস সিলিন্ডার, মোবাইলে শুধু…

এরপর একে একে এলাকার মানুষজন ভিড় জমিয়েছেন সুন্দরবন লাগোয়া কুলতলীর গোপালগঞ্জ অঞ্চলের শানকিজাহান গ্ৰামের একই  পরিবারের পিতা পুত্র লক্ষণ ও বাদল দাসের বাড়িতে। কয়েক মাস আগে সুন্দরবন  থেকে তারা কেরলে  যায় । গত বৃহস্পতিবার এলাকার ঘাট থেকে  ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। এরপর তারা প্রতিদিনের মতো মাছ ধরতে শুরু করে। অধিক রাত পর্যন্ত তারা সমুদ্রে মাছ ধরে‌ন তারা। সেই সময় ওই জাহাজ ধাক্কা মারেতেই ডুবে যায় ট্রলারটি।

advertisement

View More

জাহাজে থাকা মানুষজন উদ্ধার কাজে হাত লাগায়। এবং নয় জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে তারা চিকিৎসাধীন। কাকদ্বীপের ৯ মৎস্যজীবী ও সুন্দরবনের সানকিজাহানের দুই মৎস্যজীবী লক্ষণ দাস ও বাদল দাস এখনও নিখোঁজ। কাকদ্বীপের বাসুদেব দাস-সহ একাধিক মৎস্যজীবী এখন চিকিৎসাধীন।

আরও পড়ুন: বৃহস্পতির রাশিতে ৪ শক্তিশালী গ্রহের মহামিলন! চতুর্গ্রহী যোগে সোনায় মুড়বে ৩ রাশির কপাল, মার্চের এইদিন থেকেই শুরু হবে গোল্ডেন টাইম

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ওভারটেক করতে গিয়ে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা বাসের, বেপরোয়া গতির মাসুল দিলেন যাত্রীরা
আরও দেখুন

ঘটনার খবর জানাজানি হতেই কুলতলী বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের প্রতিনিধি দল ওই নিখোঁজ পরিবারে সঙ্গে দেখা করেন তাদেরকে সহযোগিতার হাত ও বাড়িয়ে দেন। আগামী দিনে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বিধায়ক। যদিও মৎস্যজীবীরা ক্যাবিনের ভেতরে ঘুমানো অবস্থায় এই দুর্ঘটনাটি ঘটেছে৷ ফলে সেই মুহূর্তে তারা লাইফ জ্যাকেট ব্যবহারের সুযোগ না পাওয়ায়, প্রাণহানির ঝুঁকি রয়েছে। এমনই ভাবছেন পরিবারের লোকজন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Accident: মাছ ধরে রাতে ঘুমোচ্ছিলেন...হঠাৎ ট্রলারকে ধাক্কা জাহাজের! মাঝ সমুদ্রে শিউরে ওঠা কাণ্ড, গুরুতর জখম ৯ মৎসজীবী, নিখোঁজ ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল