TRENDING:

Siliguri News: ৬৪টি CCTV, ২টি ম্যাস্টিক রাস্তা, অ্যাম্বুল্যান্স! শিলিগুড়ির ওয়ার্ডে উন্নয়নের জোয়ার, নিরাপত্তা ও পরিকাঠামোয় নতুন দিশা

Last Updated:

Siliguri News: শিলিগুড়িতে উন্নয়নের জোয়ার! শহরের নিরাপত্তা, পরিকাঠামো ও জনস্বাস্থ্যের দিকে নজর দিয়ে একের পর এক কাজ করে চলেছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্যঃ শহর জুড়ে উন্নয়নের ছোঁয়া। একের পর এক ওয়ার্ড ঢেলে সাজানোর পথে এগোচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। তারই অংশ হিসেবে ৭ নম্বর ওয়ার্ডে ৬৪টি সিসি ক্যামেরা ও ২টি আধুনিক ম্যাস্টিক রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। পাশাপাশি ওয়ার্ডবাসীর জরুরি পরিষেবার সুবিধার্থে ওয়ার্ড কমিটির হাতে নতুন একটি অ্যাম্বুল্যান্সও তুলে দেওয়া হয়েছে।
advertisement

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে কৌশলগতভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও এলাকায় এই সিসি ক্যামেরা বসানো হয়েছে। এর ফলে অপরাধ দমনে যেমন সুবিধা হবে, তেমনই ট্রাফিক নিয়ন্ত্রণেও মিলবে বাড়তি সহায়তা। অন্যদিকে ম্যাস্টিক রাস্তাগুলি দীর্ঘস্থায়ী ও টেকসই হওয়ায় বর্ষাকালেও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ বাঁকুড়ার মেয়ের বিশ্ব রেকর্ড! ভগবত গীতার সহজ বাংলা অনুবাদ করে নজির, সোমার সাফল্যে গর্বিত গোটা বাংলা

advertisement

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের অর্থানুকূল্যে ওয়ার্ডের স্বাস্থ্য পরিষেবাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন অ্যাম্বুল্যান্স চালু হওয়ায় জরুরি মুহূর্তে দ্রুত রোগী পরিবহণ সম্ভব হবে। স্থানীয় বাসিন্দাদের মতে, এই উদ্যোগে দৈনন্দিন জীবনে বাস্তব সুবিধা মিলবে এবং নাগরিক পরিষেবার মান আরও উন্নত হবে।

View More

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন, “শহরের প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের কাজ চলছে। নিরাপত্তা, পরিকাঠামো ও জনস্বাস্থ্য— এই তিন ক্ষেত্রেই আমরা অগ্রাধিকার দিচ্ছি। নাগরিকদের সহযোগিতা থাকলে শিলিগুড়িকে আরও আধুনিক ও নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

পুরপ্রশাসনের এই উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ডে ইতিবাচক সাড়া মিলেছে। স্থানীয়দের দাবি, এমন পরিকল্পিত উন্নয়ন অব্যাহত থাকলে শিলিগুড়ি শহর আগামী দিনে আরও সুসংগঠিত ও বাসযোগ্য রূপে আত্মপ্রকাশ করবে। উন্নয়নের এই ধারা বজায় রাখাই এখন প্রশাসনের লক্ষ্য।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Siliguri News: ৬৪টি CCTV, ২টি ম্যাস্টিক রাস্তা, অ্যাম্বুল্যান্স! শিলিগুড়ির ওয়ার্ডে উন্নয়নের জোয়ার, নিরাপত্তা ও পরিকাঠামোয় নতুন দিশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল