TRENDING:

Siliguri News: সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর কাণ্ড! মহিলার ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে চলছিল...! শিলিগুড়িতে গ্রেফতার যুবক

Last Updated:

Siliguri News: সোশ্যাল মিডিয়ায় এক মহিলার নামে ভুয়ো প্রোফাইল খুলে দিনের পর দিন চলছিল প্রতারণা। অবশেষে শিলিগুড়ি পুলিশের তৎপরতায় ধরা পড়ল মূল অভিযুক্ত যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে প্রতারণা ও হেনস্থার ঘটনা দিন দিন বাড়ছে। ঠিক এমনই এক চাঞ্চল্যকর সাইবার অপরাধের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম অমর দত্ত, তার বাড়ি ফক দই এলাকায় বলে জানা গেছে।
শিলিগুড়ি আদালত চত্বর
শিলিগুড়ি আদালত চত্বর
advertisement

পুলিশ সূত্রে খবর, ফক দই এলাকার বাসিন্দা প্রতিমা সরকার গত ২২ ফেব্রুয়ারি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, তার নামে একটি ভুয়ো ফেসবুক আইডি তৈরি করে তা অপব্যবহার করা হচ্ছে। ওই আইডি থেকে অশ্লীল ছবি পোস্ট করার পাশাপাশি বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্তিকর ও আপত্তিকর বার্তা পাঠানো হচ্ছিল। শুধু তাই নয়, প্রতিমা সরকার একজন সিএসসি কর্মী হওয়ায় তার পরিচয় ব্যবহার করে আর্থিক লেনদেন সংক্রান্ত বার্তাও পাঠানো হচ্ছিল বলে অভিযোগ। এমনকি তার ব্যক্তিগত অশ্লীল ছবিও ছড়িয়ে দেওয়া হয় ওই ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে, যা ঘটনায় নতুন মাত্রা যোগ করে।

advertisement

আরও পড়ুন: আন্তর্জাতিক মঞ্চে বাঁকুড়ার জয়জয়কার! অধ্যাপকের গবেষণাপত্র জায়গা পেল রোমের বিশেষ সম্মেলনে

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সাইবার ক্রাইম থানার পুলিশ। প্রযুক্তিগত বিশ্লেষণ ও তথ্য সংগ্রহের মাধ্যমে অভিযুক্তের খোঁজ মেলে। এরপর অভিযান চালিয়ে গতকাল রাতে অমর দত্তকে গ্রেফতার করা হয়।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার এই গ্রামে চারদিন বন্ধ আমিষ রান্না, ১৫০ বছর ধরে চলছে একই নিয়ম
আরও দেখুন

আজ ধৃতকে আদালতে পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Siliguri News: সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর কাণ্ড! মহিলার ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে চলছিল...! শিলিগুড়িতে গ্রেফতার যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল