Bankura News: আন্তর্জাতিক মঞ্চে বাঁকুড়ার জয়জয়কার! অধ্যাপকের গবেষণাপত্র জায়গা পেল রোমের বিশেষ সম্মেলনে
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Madhab Das
Last Updated:
Bankura News: ইতালির রোমে অনুষ্ঠিত আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে নজর কাড়লেন বাঁকুড়ার এক অধ্যাপক। তাঁর বিশেষ গবেষণাপত্রটি সেখানে স্থান পাওয়ায় আপ্লুত জেলাবাসী।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার জন্য গর্বের খবর। ডঃ সুব্রত পান, বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক, আন্তর্জাতিক স্তরে বড় সাফল্য অর্জন করেছেন। তাঁর গবেষণাপত্র ইতালির রোমে অনুষ্ঠিত International Conference on Electrical, Computer and Energy Technologies (ICECET 2026)-এ উপস্থাপনার জন্য নির্বাচিত হয়েছে। এই সম্মেলন ২০২৬ সালের ৬ থেকে ৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সম্প্রতি প্রকাশিত গ্রহণপত্র অনুযায়ী, ডঃ পানের গবেষণাপত্রটি পূর্ণাঙ্গ (ফুল পেপার) হিসেবে গৃহীত হয়েছে। এর ফলে তিনি আন্তর্জাতিক মঞ্চে তাঁর গবেষণার ফলাফল তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, বিজ্ঞানী এবং শিক্ষাবিদরা অংশগ্রহণ করবেন, ফলে এটি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।
advertisement
advertisement
সম্মেলন কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচিত গবেষণাপত্র মৌখিক, পোস্টার অথবা অনলাইন—যে কোনও মাধ্যমে উপস্থাপন করা যেতে পারে। তবে “no podium, no paper” নীতি অনুযায়ী, অন্তত একজন লেখককে উপস্থিত থেকে গবেষণাপত্র উপস্থাপন করতে হবে। এতে গবেষণার মান ও কার্যকারিতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কলেজের চেয়ারম্যান শশাঙ্ক দত্ত জানিয়েছেন, “অসম্ভব খুশির খবর। এর আগে সুব্রত বাবুর বহু পেপার দেশ-বিদেশে স্বীকৃত হয়েছে। এবার ইতালিতে হচ্ছে। এতে ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হবে এবং আমাদের কলেজের মান উপরের দিকে উঠবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখযোগ্য বিষয়, সম্মেলনে উপস্থাপিত গবেষণাপত্রগুলি পরবর্তীতে IEEE Xplore-এ প্রকাশিত হওয়ার সুযোগ পাবে। ডঃ সুব্রত পানের এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাঁকুড়া এবং তাঁর প্রতিষ্ঠানের জন্যও বড় গর্বের বিষয়। বিশেষজ্ঞদের মতে, এই অর্জন ভবিষ্যতে আরও গবেষণায় উৎসাহ জোগাবে এবং জেলার শিক্ষাক্ষেত্রে নতুন দিশা দেখাবে।
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
Mar 26, 2026 7:32 AM IST









