advertisement

Howrah News: কখনও মহামায়া, কখনও মহাদেব! শিব তাণ্ডবে গমগম করছে হাওড়ার মঞ্চ, ওড়িশার শিল্পীদের গায়ে কাঁটা ধরানো অভিনয়

Last Updated:
Howrah News: হাওড়ার গোন্ডলপাড়া গ্রামে শিব তাণ্ডব। এমন দৃশ্য আগে দেখেনি এলাকাবাসী। হর-পার্বতীর বিবাহ যজ্ঞ, আদিশক্তি মহামায়া এবং দেবাদিদেব মহাদেবের বিভিন্ন রূপ দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এলেন দর্শনার্থীরা।
1/6
জন প্লাবন শিব তাণ্ডবে। গ্রামে এই প্রথম, শিব-কালীর লাইভ পারফর্ম। যা ৮ থেকে ৮০ সব বয়স মানুষের মন ছুঁয়ে গেল। বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষ আগে কখনও দেখেনি এমন দৃশ্য। যে কারণে সমস্ত গ্রামবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)

2/6
তন্ত্র ও পুরাণ অনুসারে দেবী কালী আদিশক্তি মহামায়ার বিভিন্ন রূপ এবং দেবাদিদেব মহাদেবের বিভিন্ন রূপ এখানে প্রদর্শিত হয়। সেই সঙ্গে হর-পার্বতীর বিবাহ যজ্ঞের মতো নানা ঘটনাকে তুলে ধরে মঞ্চস্থ হয় শিব তাণ্ডব।

3/6
হাওড়া জেলার গোন্ডলপাড়া গঙ্গাধরপুর দেউলপুর ও জালালসী গ্রামের মানুষের কাছে এ এক ভিন্ন অভিজ্ঞতা। একসঙ্গে হাজারো মানুষ শিবতাণ্ডব চাক্ষুষ করল। গোন্ডলপাড়া স্কুল মাঠে বুধবার বিকেল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

4/6
নাটক যাত্রা থেকে যখন মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। এমন সময় পাঁচলার গোন্ডলপাড়া-গঙ্গাধরপুর পঞ্চানন রাধা-কৃষ্ণের মন্দির উদঘাটন উপলক্ষে ওড়িশা শিব তাণ্ডব শিল্পীদের পরিবেশনা ভীষণভাবে মন কাড়ে মানুষের।
নাটক যাত্রা থেকে যখন মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। এমন সময় পাঁচলার গোন্ডলপাড়া-গঙ্গাধরপুর পঞ্চানন রাধাকৃষ্ণের মন্দির উদঘাটন উপলক্ষে ওড়িশা শিব তাণ্ডব শিল্পীদের পরিবেশনা ভীষণভাবে মন কাড়ে মানুষের।
advertisement
5/6
শিল্পীরা পৌরাণিক নানা কাহিনির খন্ডচিত্র, সঙ্গীতের তালে অভিনয়ের মাধ্যমে শিব তাণ্ডব মঞ্চস্থ করেন। সন্ধ্যা থেকে প্রায় তিন ঘণ্টা চলে অনুষ্ঠান।

6/6
এ প্রসঙ্গে ৭০ ঊর্ধ্ব বয়সী ব্যক্তি নিমাই পাত্র জানান, গ্রামে এমন অনুষ্ঠান এই প্রথম। অন্যদিকে বুদ্ধদেব খাঁড়া, প্রতাপ বারুই, নিরাপদ পাত্রের কথায়, গোন্ডলপাড়া গঙ্গাধরপুর-সহ বিস্তীর্ণ এলাকায় এমন অনুষ্ঠান এই প্রথম। বর্তমান সময়ে বিভিন্ন মঞ্চস্থ অনুষ্ঠান ভুলে স্মার্ট ফোনে বেশি আগ্রহ দেখায় মানুষ। কিন্তু ব্যতিক্রমী ঘটনা দেখা গেল এদিন, শিশু-বৃদ্ধ পুরুষ-মহিলা সকলেই দারুণ উৎসাহের সঙ্গে শিব তাণ্ডব উপভোগ করল। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)