WB Assembly Election 2026: দক্ষিণ ২৪ পরগনায় স্পর্শকাতর বুথের সংখ্যা ছাড়াল ৯০০! শীর্ষে এই দুই এলাকা
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Madhab Das
Last Updated:
West Bengal Assembly Election 2026: নির্বাচনী পারদ চড়তেই দক্ষিণ ২৪ পরগনায় বাড়ছে স্পর্শকাতর বুথের সংখ্যা। ইতিমধ্যে ৯০০-র গণ্ডি পার করেছে এই তালিকা। সংখ্যা আরও বাড়তে পারে জানা যাচ্ছে।
আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: দক্ষিণ ২৪ পরগনায় বাড়ছে স্পর্শকাতর বুথের সংখ্যা। সংখ্যার বিচারে ৯০০ ছাড়িয়েছে সেই সংখ্যা। এই সংখ্যা আরও বাড়তে পারে। সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে ফলতা ও ক্যানিং পূর্ব। দেখা হচ্ছে আগের নির্বাচনগুলিতে কোন বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে, তার মধ্যে কী কোনও একজন প্রার্থীই ৭৫ শতাংশ ভোট পেয়েছেন। পুনর্নির্বাচন হয়েছে কোন বুথে, এই সমস্ত বিষয় মিলিয়ে খোঁজখবর করে দক্ষিণ ২৪ পরগনায় স্পর্শকাতর বুথের সংখ্যা নির্ধারণ করছে নির্বাচন কমিশন।
বর্তমানে এই জেলায় ক্রিটিকাল বুথের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। তবে এমন বুথের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে পুলিশ ও প্রশাসন। কারণ স্পর্শকাতর বুথ বিবেচনা করার জন্য এবার নতুন একটি শর্ত যুক্ত করা হয়েছে। সেটি হল, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নতুন নাম ওঠার নিরিখে কত বাদ গিয়েছে, তার শতাংশ বার করার পর দেখা হবে, কোন বুথে বেশি হারে নাম বাদ গিয়েছে।
advertisement
advertisement
সংশ্লিষ্ট বিধানসভার মোট নাম বাদের যা হার, তার বেশি যদি কোনও বুথে দেখা যায়, সেক্ষেত্রে সেই বুথকেও স্পর্শকাতর হিসাবে ঘোষণা করতে হবে। এই সংখ্যা একেবারে ভোটের কিছু দিন আগেই জানা যাবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই জেলায় ফলতা ও ক্যানিং পূর্বে স্পর্শকাতর বুথের সংখ্যা অনেকটাই বেশি। দু’টিতেই শ’খানেক করে এমন বুথ চিহ্নিত করা হয়েছে। কারণ হিসাবে কমিশনের ব্যাখ্যা, ২০২৪ সালের লোকসভা ভোটে এই দুই কেন্দ্রের অনেক বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছিল। কোথাও কোথাও গোলমাল হয়েছিল। এদিকে বছরের বেশিরভাগ সময় যেখানে অশান্তি লেগেই থাকে, সেই ভাঙড়ে এখনও পর্যন্ত ৪০-এর বেশি স্পর্শকাতর বুথের খোঁজ পাওয়া গিয়েছে। তবে একদম শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়ার সুবাদে জেলার মধ্যে সর্বনিম্ন স্পর্শকাতর বুথ আপাতত মগরাহাট পূর্ব ও পশ্চিমে।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 26, 2026 7:07 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: দক্ষিণ ২৪ পরগনায় স্পর্শকাতর বুথের সংখ্যা ছাড়াল ৯০০! শীর্ষে এই দুই এলাকা









