Iran-America Tensions: 'ইরান চুক্তিতে মরিয়া, কিন্তু নিজের লোকেদের থেকেই হামলার ভয় পাচ্ছে', বিস্ফোরক দাবি ট্রাম্পের
- Published by:Rukmini Mazumder
Last Updated:
ট্রাম্প একমাসের যুদ্ধবিরতির উদ্যোগ নিয়েছে! ইরানকে পাঠানো হয়েছে ১৫ দফার শর্ত! তাঁর দাবি, ইরান চুক্তিতে মরিয়া! কিন্তু নিদের লোকেদের থাকেই হামলার ভয়ে পিছিয়ে যাচ্ছে
লস অ্যাঞ্জেলস: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান শান্তি আলোচনায় অংশ নিচ্ছে। তবে তাঁর মতে, তেহরান প্রকাশ্যে তা স্বীকার করছে না, কারণ ইরানের আলোচকরা আশঙ্কা করছেন যে এতে তাদের নিজেদের দেশের মানুষই তাদের ক্ষতি করতে পারে।
রয়টার্সকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন বলছে, ট্রাম্প জানান, “ওরা আসলে আলোচনা করছে। ওরা খুবই চায় একটা চুক্তি করতে, কিন্তু সেটা বলতে ভয় পাচ্ছে, কারণ ওদের মনে হচ্ছে, নিজেদের লোকেরাই ওদের মেরে ফেলতে পারে। আবার ওরা এটাও ভয় পাচ্ছে যে আমরা তাদের ক্ষতি করতে পারি। ইরানের নেতৃত্বে থাকার মতো কঠিন ও অনিচ্ছুক অবস্থান আর কোনও দেশের প্রধানের ক্ষেত্রে দেখা যায়নি।” ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, তিনি “আটটি যুদ্ধ মিটিয়ে ফেলেছেন” এবং ইঙ্গিত দিয়েছেন, আরেকটিতেও আমেরিকা জয়ের পথে।
advertisement
ট্রাম্পের ভাষায়, ‘“আমরা ৮টি যুদ্ধ মিটিয়ে ফেলেছি। আমরা আরেকটাতেও জিতছি… ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে আমরা যা করছি, এরকম কিছু আগে কেউ দেখেনি।” বুধবার হোয়াইট হাউস সতর্ক করে জানিয়েছে, ইরান ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতির শর্ত মানতে অস্বীকার করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর “ভয়াবহ আঘাত হানতে প্রস্তুত”। তারা আরও বলেছে, মার্কিন সেনাবাহিনী এমনভাবে হামলা চালাতে প্রস্তুত, যাতে ইরানের উপর “আগের থেকে আরও বেশি ও কঠোরভাবে আঘাত হানা যায়।”
advertisement
advertisement
উল্লেখ্য, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিচ্ছে। তাদের দাবি, তাদের শর্ত পূরণ না হলে কোনও আলোচনা হবে না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প কখনও মিথ্যে হুমকি দেন না। তিনি সত্যিই ভয়াবহ পদক্ষেপ করতে প্রস্তুত। ইরানের আর কোনও ভুল হিসাব করা উচিত নয়। তাদের আগের ভুলের মূল্য দিতে হয়েছে—তাদের শীর্ষ নেতৃত্ব, নৌবাহিনী, বিমানবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হারাতে হয়েছে।” তিনি আরও জোর দিয়ে বলেন, তেহরানের সঙ্গে আলোচনা চলছে এবং সেই আলোচনা “ফলপ্রসূ” হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2026 7:06 AM IST








