advertisement

Patuli case: পাটুলিতে গু*লিচালনার ঘটনায় ধৃত ৪, কী কারণে শ্যু*টআউট? বিরাট আপডেট

Last Updated:

Patuli shootout: পাটুলিতে গুলিচালনার ঘটনায় পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাকা-পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই এই গুলি চালানোর ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ এই ঘটনায় মোট চার জনকে গ্রেফতার করেছে। আহত জিৎ মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কলকাতায় শুটআউট
কলকাতায় শুটআউট
কলকাতা: পাটুলিতে গুলিচালনার ঘটনায় পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাকা-পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই এই গুলি চালানোর ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ সূত্রে খবর, এর আগেও এদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশের অনুমান, গতকাল, অর্থাৎ বুধবার রাতে জিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে মদ্যপানের আসর বসেছিল। সেই সময় কয়েক জন আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির ছাদে ওঠে। এরপর টাকা-পয়সা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে গুলি চালানোর ঘটনায় পরিণত হয়। ইতিমধ্যেই এই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল দীপ রায়, বিধান ব্যানার্জি, রাজা বনিক এবং জয়ন্ত ঘোষ।
advertisement
advertisement
আহত জিৎ মুখোপাধ্যায়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, ছাদে বসে মদ্যপান করার সময় কয়েক জন দুষ্কৃতী সেখানে এসে হামলা চালায়, যার জেরেই এই ঘটনা। পুলিশের প্রাথমিক অনুমান জুয়ার আসরে টাকা পয়সা জনিত বিবাদের জেরেই এই ঘটনা।
advertisement
প্রসঙ্গত, বুধবার রাতে পাটুলিতে গুলিচালনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে রাহুল দে নামে এক যুবকের, ঘটনায় গুরুতর আহত হয়েছেন জিৎ মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে জিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাহুল দে। রাত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির ছাদে জমায়েত হয়েছিল কয়েক জনের। রাত প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ হঠাৎই পরপর তিন রাউন্ড গুলির শব্দ শুনতে পান প্রতিবেশীরা।
advertisement
হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাদে উপস্থিত অন্যরা সেখান থেকে পালিয়ে যান। তাঁদের মধ্যেই কেউ রাহুলের বাড়িতে খবর দেন। খবর পেয়ে রাহুলের ভাই ও মা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রাহুল দে। কাছেই গুরুতর জখম অবস্থায় পড়ে ছিলেন জিৎ মুখোপাধ্যায়।
advertisement
দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রাহুল দে-কে মৃত বলে ঘোষণা করেন। আহত জিৎ মুখোপাধ্যায়ের চিকিৎসা চলছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা গুলি চালিয়েছে এর পিছনে মূল উদ্দেশ্য কি ছিল গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। সকালে পাটুলি থানার পুলিশ এবং লালবাজার হোমিসাইড শাখার অফিসারেরা ঘটনাস্থলে পৌঁছন, তাঁরা তদন্ত শুরু করেছেন। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক জনকে গ্রেফতারও করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Patuli case: পাটুলিতে গু*লিচালনার ঘটনায় ধৃত ৪, কী কারণে শ্যু*টআউট? বিরাট আপডেট
Next Article
advertisement
Strait Of Hormuz: ‘ভারতের জন্য খোলা রয়েছে...’ ‘বন্ধু’ দেশগুলির জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যেতে পারে, জানিয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী
‘ভারতের জন্য খোলা রয়েছে...’ ‘বন্ধু’ দেশগুলির জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যেতে পারে, জানিয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement