advertisement

Kolkata news: গভীর রাতে কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড! পাটুলিতে পর পর শ্যুট*আউট, মৃ*ত্যু যুবকের, আহত আরও ১

Last Updated:

Kolkata news: পাটুলি থানার অন্তর্গত ফুলবাগান এলাকায় গভীর রাতে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে রাহুল দে, ঘটনায় গুরুতর আহত হয়েছেন জিৎ মুখোপাধ্যায়।

কলকাতায় শুটআউট
কলকাতায় শুটআউট
কলকাতা: পাটুলি থানার অন্তর্গত ফুলবাগান এলাকায় গভীর রাতে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে রাহুল দে, ঘটনায় গুরুতর আহত হয়েছেন জিৎ মুখোপাধ্যায়।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে জিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাহুল দে। রাত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির ছাদে জমায়েত হয়েছিল কয়েক জনের। রাত প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ হঠাৎই পরপর তিন রাউন্ড গুলির শব্দ শুনতে পান প্রতিবেশীরা।
advertisement
advertisement
হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাদে উপস্থিত অন্যরা সেখান থেকে পালিয়ে যান। তাঁদের মধ্যেই কেউ রাহুলের বাড়িতে খবর দেন। খবর পেয়ে রাহুলের ভাই ও মা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রাহুল দে। কাছেই গুরুতর জখম অবস্থায় পড়ে ছিলেন জিৎ মুখোপাধ্যায়।
advertisement
দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রাহুল দে-কে মৃত বলে ঘোষণা করেন। আহত জিৎ মুখোপাধ্যায়ের চিকিৎসা চলছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা গুলি চালিয়েছে এর পিছনে মূল উদ্দেশ্য কি ছিল গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। সকালে পাটুলি থানার পুলিশ এবং লালবাজার হোমিসাইড শাখার অফিসারেরা ঘটনাস্থলে পৌঁছন, তাঁরা তদন্ত শুরু করেছেন। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক জনকে গ্রেফতারও করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata news: গভীর রাতে কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড! পাটুলিতে পর পর শ্যুট*আউট, মৃ*ত্যু যুবকের, আহত আরও ১
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে তাপমাত্রা ক্রমশই বাড়ছে ! সোমবার থেকে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়
রাজ্যে তাপমাত্রা ক্রমশই বাড়ছে ! সোমবার থেকে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়
  • রাজ্যে তাপমাত্রা ক্রমশই বাড়ছে !

  • সোমবার থেকে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ সব জেলায়

  • দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement