advertisement

Education News: পুণের নামকরা স্টুডিওতে ইন্টার্নশিপের সুযোগ, অ্যানিমেশন-ভিএফএক্স শিখে এক কথায় চাকরি পাকা! সৃজনশীল কোর্সের নতুন ঠিকানা দুর্গাপুরে

Last Updated:

West Bardhaman Education News: উচ্চমাধ্যমিকের পরে অনেকেই প্রথাগত কোর্সের বাইরে সৃজনশীল কিছু শিখতে চান। বর্তমানে অ্যানিমেশন-ভিএফএক্স শিখে কাজ পাওয়া অনেক সহজ হয়েছে। এই ধরনের কোর্স করতে দুর্গাপুরে রয়েছে বড় সুযোগ।

দুর্গাপুরে অ্যানিমেশন শিখে ভবিষ্যৎ গড়ার বড় সুযোগ (প্রতীকী ছবি)
দুর্গাপুরে অ্যানিমেশন শিখে ভবিষ্যৎ গড়ার বড় সুযোগ (প্রতীকী ছবি)
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: উচ্চমাধ্যমিকের পরে অ্যানিমেশনে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ এবার দুর্গাপুরে। শুধুমাত্র প্রথাগত প্রশিক্ষণ নয়, দেওয়া হবে হাতে-কলমে শিক্ষা। থাকছে নামকরা স্টুডিওতে তিন মাস ইন্টার্নশিপেরও সুযোগ। ঘরের কাছেই রিলায়েন্স অ্যানিমেশন অ্যাকাডেমি দিচ্ছে বড় সুযোগ। অ্যানিমেশন ছাড়াও ভিএফএক্স, মোবাইল গেম ডেভেলপমেন্টের মতো জনপ্রিয় কোর্সগুলিতেও প্রশিক্ষণ দেওয়া হবে এখানে।
বর্তমান যুগে গতানুগতিক পড়াশোনার গণ্ডি পেরিয়ে সৃজনশীল পেশায় ক্যারিয়ার গড়ার ঝোঁক বাড়ছে নতুন প্রজন্মের মধ্যে। বিশেষ করে অ্যানিমেশন, ভিএফএক্স এবং গেম ডেভেলপমেন্টের মতো ক্ষেত্রগুলিতে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে। এই চাহিদার কথা মাথায় রেখেই রিলায়েন্স অ্যানিমেশন অ্যাকাডেমি দুর্গাপুর ও সংলগ্ন দক্ষিণবঙ্গের পড়ুয়াদের জন্য এনেছে এই বড় সুযোগ।
advertisement
advertisement
উচ্চমাধ্যমিকের পর যাঁরা সৃজনশীল জগতে নিজেদের ভবিষ্যৎ গড়তে চান, তাঁরা ঘরের কাছেই এই সুযোগ পাবেন। দুর্গাপুরের সিটি সেন্টারে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ইতিমধ্যেই ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই অ্যাকাডেমিতে বি.এসসি ইন অ্যানিমেশন, ভিএফএক্স ফিল্মমেকিং, গেম ডিজাইন ও ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স ও এডিটিংয়ের সব আধুনিক কোর্স করার সুযোগ রয়েছে।
বিশদ তথ্য পেতে সংস্থার ওয়েবসাইটে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে
এখানে শুধুমাত্র প্রথাগত বা পুঁথিগত শিক্ষা নয়, বরং ইন্ডাস্ট্রি এক্সপোজার এবং রিয়েল-টাইম প্রজেক্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে-কলমে দক্ষ করে তোলা হবে। বর্তমান সময়ের চাহিদার কথা মাথায় রেখে এখানে প্রতিটি কোর্সকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংযুক্ত করা হয়েছে। যা শিক্ষার্থীদের আরও এগিয়ে রাখবে। দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা স্ট্রিটে খুলে গিয়েছে এই শিক্ষাকেন্দ্রটি। যারা এই সমস্ত সৃজনশীল কোর্সগুলিতে ভর্তি হতে চান, তাঁদের সরাসরি অথবা ফোনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Education News: পুণের নামকরা স্টুডিওতে ইন্টার্নশিপের সুযোগ, অ্যানিমেশন-ভিএফএক্স শিখে এক কথায় চাকরি পাকা! সৃজনশীল কোর্সের নতুন ঠিকানা দুর্গাপুরে
Next Article
advertisement
Strait Of Hormuz: ‘ভারতের জন্য খোলা রয়েছে...’ ‘বন্ধু’ দেশগুলির জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যেতে পারে, জানিয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী
‘ভারতের জন্য খোলা রয়েছে...’ ‘বন্ধু’ দেশগুলির জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যেতে পারে, জানিয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement