'সবে তো শুরু... দেখুন না, নমিনেশনটা হয়ে যাক!' বিরাট 'ইঙ্গিত' দিয়ে দিলেন দিলীপ ঘোষ!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Dilip Ghosh: রাজ্যের বিধানসভা ভোটের আগেই স্বমেজাজে দিলীপ ঘোষ। নতুন রাজনৈতিক জোট থেকে বিজেপি-তৃণমূল তরজা, ইকো পার্ক থেকে সবেতেই করলেন একের পর এক মন্তব্য! কী বললেন?
কলকাতা: ভোটের নমিনেশনের দিন এগিয়ে আসছে। তাই জোরকদমে চলেছে নির্বাচনী প্রচার। ডান, বাম কোনও দলই কোনও কসুর ছাড়তে নারাজ। এই আবহে বুধবার ফের স্বমূর্তিতে বিজেপির দিলীপ ঘোষ। ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে একের পর এক প্রসঙ্গে সাংবাদিকদের দিলেন বিস্ফোরক উত্তর। যা বাড়িয়ে দিল বাংলার রাজনৈতিক উত্তাপ। কী এমন বললেন দিলীপ? দেখে নেওয়া যাক সাংবাদিকদের প্রশ্নের মুখে বিজেপির বর্ষীয়ান ‘দাবাং’ নেতার একের পর এক উত্তর।
প্রশ্ন: মানুষ তো বিজেপির উপর ক্ষুব্ধ হয়ে যাচ্ছে এসআইআর নিয়ে?
উত্তর: এতে আদৌ বিজেপির কোনও ভূমিকা নেই। এই যে দেড় কোটি লোককে নোটিস দেওয়া হয়েছে। বিজেপির কোনও রোল নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রোল আছে। তা না হলে বিজেপির এত লোকের নাম বাদ গেল কী করে? আমরা চাই এটা সংশোধিত হোক।
advertisement
advertisement
প্রশ্ন: ভোট দাও টিকিট নাও (কাউন্সিলরদের) ঘোষণা তৃণমূল কংগ্রেসের, বিশেষ করে ভবানীপুরে। কী বলবেন?
উত্তর: এখন আর লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে হচ্ছে না! যুবসাথী দিয়ে হচ্ছে না! আর কি সব ক্লাবকে টাকা দিয়েও হচ্ছে না? টিকিটের লোভ দেখাচ্ছেন! সবে তো শুরু.. দেখুন না। নমিনেশনটা হয়ে যাক; এগুলো আর কেউ দেখতে আসবে না। উনি গলি গলিতে ওখানে ঘুরতে থাকবেন, আর ভোট পার হয়ে যাবে।
advertisement
প্রশ্ন: জনতা উন্নয়ন পার্টি সঙ্গে মিমের জোট। কতটা প্রভাব পড়বে?
উত্তর: নির্বাচনে নতুন দলগড়া, নির্বাচনে লড়া, জোট গড়া, এরাজ্যে নতুন খবর নয়। গত নির্বাচনে আইএসএফ নতুন দল গড়ে নির্বাচনে লড়েছিল। বামেদের সঙ্গে তারা জোট করেছিল, রেজাল্ট কি হয়েছে! সেজন্য এবারেও হবে এটা কোন ফ্যাক্টর নয়। হয়ত কেউ পিছন থেকে হাওয়া দিচ্ছে। এখানকার জনতা শাসনের পরিবর্তন চাইছে। আর নিজেদের জীবনের পরিবর্তন চাইছে। সেটা একমাত্র বিজেপি দিতে পারে তাই বিজেপিই বিকল্প। আর আমরাও তৈরি। ভোট সেভাবেই হবে।
advertisement
প্রশ্ন: অনেকে যে বলছে এই জোট বিজেপির মাস্টার প্ল্যান?
উত্তর: দেখুন হুমায়ুন কবির কংগ্রেসের প্রার্থী ছিলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, বিজেপির প্রার্থী ছিলেন, এবার নিজের দল গড়ছেন। কোন পার্টিতে গিয়ে কি করে দিয়েছেন তিনি? করে দেখান না! ওঁর তো অধিকার আছে করে দেখানোর! অবশ্যই করুন আপনার অধিকার আছে আপনার সমাজের জন্য করার। সংখ্যালঘুরা নিজেদের মধ্যে লড়াই করছে বিজেপিকে ভোট না দেওয়ার জন্য। কী পেয়েছেন? আর সারা দেশে যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে! হিসাব করে দেখুন! আমি তো বলছি, আপনার মতো পোড় খাওয়া সিনিয়র লিডার আপনার উচিত আপনার সমাজকে ঠিক করার জন্য লড়াই করা। আর মিম সারা দেশে অনেক জায়গা লড়েছে এবার এখানে দেখুক এখানকার মাটি কেমন!
advertisement
প্রসঙ্গ: বিজেপিকে ভোট দেওয়া মানে ঘরে কেউটে সাপ ঢোকানো : অভিষেক বন্দ্যোপাধ্যায়
প্রতিক্রিয়া: এসব ডায়লগ পুরনো হয়ে গিয়েছে। এখন নিজের ঘর সামলান। কে কেউটে সাপ! এবার দেখবেন সব ঝাড়ু মেরে ঘর থেকে বের করে দেবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2026 7:20 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
'সবে তো শুরু... দেখুন না, নমিনেশনটা হয়ে যাক!' বিরাট 'ইঙ্গিত' দিয়ে দিলেন দিলীপ ঘোষ!









