বর্তমান যুগে গতানুগতিক পড়াশোনার গণ্ডি পেরিয়ে সৃজনশীল পেশায় ক্যারিয়ার গড়ার ঝোঁক বাড়ছে নতুন প্রজন্মের মধ্যে। বিশেষ করে অ্যানিমেশন, ভিএফএক্স এবং গেম ডেভেলপমেন্টের মতো ক্ষেত্রগুলিতে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে। এই চাহিদার কথা মাথায় রেখেই রিলায়েন্স অ্যানিমেশন অ্যাকাডেমি দুর্গাপুর ও সংলগ্ন দক্ষিণবঙ্গের পড়ুয়াদের জন্য এনেছে এই বড় সুযোগ।
আরও পড়ুন: সরকারি বিদ্যালয়ে হাইটেক ক্লাসরুম, পড়াশোনা এখন খেলার মতো সহজ! নামিদামি স্কুলের সঙ্গে টক্কর
advertisement
উচ্চমাধ্যমিকের পর যাঁরা সৃজনশীল জগতে নিজেদের ভবিষ্যৎ গড়তে চান, তাঁরা ঘরের কাছেই এই সুযোগ পাবেন। দুর্গাপুরের সিটি সেন্টারে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ইতিমধ্যেই ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই অ্যাকাডেমিতে বি.এসসি ইন অ্যানিমেশন, ভিএফএক্স ফিল্মমেকিং, গেম ডিজাইন ও ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স ও এডিটিংয়ের সব আধুনিক কোর্স করার সুযোগ রয়েছে।
বিশদ তথ্য পেতে সংস্থার ওয়েবসাইটে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এখানে শুধুমাত্র প্রথাগত বা পুঁথিগত শিক্ষা নয়, বরং ইন্ডাস্ট্রি এক্সপোজার এবং রিয়েল-টাইম প্রজেক্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে-কলমে দক্ষ করে তোলা হবে। বর্তমান সময়ের চাহিদার কথা মাথায় রেখে এখানে প্রতিটি কোর্সকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংযুক্ত করা হয়েছে। যা শিক্ষার্থীদের আরও এগিয়ে রাখবে। দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা স্ট্রিটে খুলে গিয়েছে এই শিক্ষাকেন্দ্রটি। যারা এই সমস্ত সৃজনশীল কোর্সগুলিতে ভর্তি হতে চান, তাঁদের সরাসরি অথবা ফোনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।






