JRF Recruitment: গবেষণার সুযোগ! বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ
- Reported by:RAKESH MAITY
- Published by:Shubhagata Dey
Last Updated:
JRF Recruitment: হাওড়ায় গবেষণার সুযোগ! রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ। কেমিস্ট্রি বা অ্যাপ্লায়েড কেমিস্ট্রিতে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং NET বা GATE উত্তীর্ণ প্রার্থীরা অগ্রাধিকার পাবে।
হাওড়া, রাকেশ মাইতি: গবেষণার ক্ষেত্রে নতুন সুযোগ হাওড়ায়! রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের পক্ষ থেকে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের Anusandhan National Research Foundation (এএনআরএফ)–এর আর্থিক সহায়তায় পরিচালিত একটি গবেষণা প্রকল্পের জন্য এই নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ম্যাগনেটো ইলেক্ট্রোকেটালিটিক কৌশলের মাধ্যমে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের সহ-রিডাকশন করে ইউরিয়া উৎপাদন: প্রক্রিয়াগত বিশ্লেষণ ও উন্নত CCU দক্ষতার পথশীর্ষক গবেষণা প্রকল্পে এই পদে কাজ করতে হবে। প্রকল্পের প্রধান গবেষক ড. উত্তম কুমার ঘড়াই। সহ-গবেষক হিসেবে রয়েছেন প্রফেসর রঞ্জিত থাপা এবং সহ-গবেষক ড. অভিজিৎ বেরা।
আরও পড়ুনঃ চিন্তার দিন শেষ, তরমুজের সব বীজ বেরিয়ে আসবে ২ মিনিটে, শুধু ‘এই’ কৌশল মানলেই কেল্লাফতে
যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, কেমিস্ট্রি বা অ্যাপ্লায়েড কেমিস্ট্রিতে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং NET বা GATE উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইলেক্ট্রো-কেমিস্ট্রি বিষয়ে প্রাথমিক জ্ঞান ও অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। নির্বাচিত প্রার্থীকে প্রথম দুই বছর প্রতি মাসে ৩৭,০০০ টাকা ভাতা দেওয়া হবে। পরবর্তীতে তৃতীয় বছরে সিনিয়র রিসার্চ ফেলো (SRF) হিসেবে পুনর্নিয়োগ হলে মাসিক ভাতা হবে ৪২,০০০ টাকা। এর সঙ্গে নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা (HRA) প্রদান করা হবে। প্রকল্পের মোট মেয়াদ তিন বছর।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গরমে যতই এসি ব্যবহার করুন কারেন্টের বিল বাড়বে না! ‘এই’ কৌশল মানুন, ১০ মিনিটেই ঘর কনকনে ঠান্ডা
আগ্রহী প্রার্থীদের আগামী ২৯ মার্চ ২০২৬ বিকেল ৫’টার মধ্যে ইমেলের মাধ্যমে আবেদনপত্র ও বায়োডেটা পাঠাতে হবে। আবেদনপত্রে নির্দিষ্টভাবে ‘ANRF প্রকল্পে JRF পদের জন্য আবেদন’ উল্লেখ করতে হবে। শর্টলিস্টেড প্রার্থীদের ৩০ মার্চ ২০২৬ তারিখে (অনলাইন বা অফলাইন) সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৩১ মার্চ ২০২৬ তারিখে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে।
Location :
Haora,West Bengal
First Published :
Mar 24, 2026 4:22 PM IST










