Thunderstorm Alert In 2 Hours: ২ ঘণ্টায় ধেয়ে আসছে জেলায়-জেলায় দুর্যোগ, ঝড়বৃষ্টিতে নাজেহাল জেলার পর জেলা
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Debalina Datta
Last Updated:
উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্র-বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে।
advertisement
advertisement
advertisement
advertisement
তাপমাত্রার তারতম্য এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় সকালের দিকে কুয়াশা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বেশি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি উপরের জেলায়। ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। শুক্রবার ও শনিবার আরও এক দফায় ঝড়বৃষ্টির স্পেল চলবে। কালবৈশাখীর পরিস্থিতি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
advertisement
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে নতুন করে ভিজতে পারে শহর এবং শহরতলি। বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি চলবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই আগামী শুক্রবার থেকে এই সতর্কতা জারি করা হয়েছে। তবে তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়ছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় উপকূলের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। আপাতত ঝড়বৃষ্টির সতর্কতা নেই। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বাড়তে পারে। ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। Input- Biswajit Saha







