North 24 Parganas News: বিশ্বাস করে সোনা জমা রেখেই সর্বনাশ, ব্যবসায়ীর কীর্তিতে চক্ষু চড়কগাছ! ফাঁস হয়ে গেল কোটি টাকার প্রতারণা
- Published by:Nayan Ghosh
Last Updated:
North 24 Parganas News: কখনও বন্ধক নেওয়া, কখনও আবার অলঙ্কার বানিয়ে দেওয়ার নামে টাকা নেওয়া। কিন্তু কিছুই আর ফেরত দিতেন না তিনি। এভাবেই প্রায় কোটি টাকা প্রতারণার অভিযোগ স্বর্ণ ব্যবসায়ীর দিকে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা টাকা ফেরত চান।
বনগাঁ, উত্তর ২৪ পরগণা, অনিরুদ্ধ কির্তনীয়া: সোনার জিনিস বন্দক নিয়ে প্রায় কোটি টাকা প্রতারণা সোনা ব্যবসায়ীর। জালিয়াতির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার বেলতা চৌমাথাতে সোনার দোকান রয়েছে প্রদীপ কর্মকারের। এলাকার সাধারণ মানুষের কাছ সোনার জিনিস বন্ধক এবং সোনার জিনিস তৈরি করার অছিলায় সোনার অলঙ্কার সংগ্রহ করে ওই ব্যবসায়ী। তারপর প্রায় কোটি টাকার জিনিস নিয়ে চম্পট দেয় সে।
আরও পড়ুন: বলের বাজার ব্রিজের নিচেই তৈরি হচ্ছে ‘মিনি সুন্দরবন’, ম্যানগ্রোভ বাঁচাতে রায়দিঘিতে প্রশাসনের নয়া উদ্যোগ! খুশির জোয়ার এলাকায়
স্থানীয়রা গোপালনগর থানায় অভিযোগ জানালে সোমবার রাতে গোপালনগর থানার পুলিশ প্রদীপ কর্মকারকে তার গোপালনগরের বাড়ি থেকে গ্রেফতার করে। ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে এদিন বনগাঁ মহাকুমা আদালতে পাঠায় গোপালনগর থানার পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন: অ্যাকশনে বন দফতর, গরুমারার রাস্তায় এইসব ভুল করলে ফাঁসবেন পর্যটকরা! নিয়ম ভাঙলেই হবে বড় শাস্তি
স্থানীয়দের অভিযোগ সোনা বন্ধক রেখে সময় ফেরত দিতে চাইত না অভিযুক্ত। কারো কাছ থেকে সোনার জিনিস বানানোর কথা বলে টাকা নিয়ে সময় মতো তা দেোয়া হত না। পরবর্তীতে প্রতারিতরা গোপালনগর থানায় অভিযোগ জানালে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। প্রতারিতরা চাইছেন, তাদের টাকা অবিলম্বে ফেরত দেওয়ার ব্যবস্থা করুক ব্যবসায়ী প্রদীপ কর্মকার ।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 24, 2026 4:19 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: বিশ্বাস করে সোনা জমা রেখেই সর্বনাশ, ব্যবসায়ীর কীর্তিতে চক্ষু চড়কগাছ! ফাঁস হয়ে গেল কোটি টাকার প্রতারণা









