Shankar Ghosh BJP: হঠাৎ ভোটের সব প্রচার বন্ধ করে দিলেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী! কী ঘটল হঠাৎ শঙ্কর ঘোষের সঙ্গে! শিলিগুড়িতে শোরগোল
- Published by:Suman Biswas
Last Updated:
Shankar Ghosh BJP: শিলিগুড়িতে জোর শোরগোল। হঠাৎ ভোটের প্রচার বন্ধ করে দিলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। কেন? কী এমন ঘটল?
বিশ্বজিৎ মিশ্র, শিলিগুড়ি: সব রকম রাজনৈতিক কর্মসূচি বন্ধ করলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ! হঠাৎই থামল ভোটের গতি! নাবালিকার আত্মহত্যার ঘটনায় বিক্ষোভ কর্মসূচিতে শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। শঙ্কর জানান, ন্যায়বিচারের দাবিতে সরাসরি ধর্নায় বসেছি। শিলিগুড়ি জংশনের সামনে আম্বেদকর মূর্তির পাদদেশে আজ ধর্নায় বসেন শঙ্কর ঘোষ।
তিনি জানান, অভিযুক্তকে গ্রেফতার করে উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকার গুরুংবস্তিতে এক নাবালিকা স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়। সেই ঘটনায় অভিযুক্তের গ্রেফতারের দাবিতে বিজেপি প্রার্থীর এই সিদ্ধান্ত ঘোষণা।
advertisement
advertisement
আজ মৃতের পরিবারের পক্ষ থেকে মহকুমা শাসকের দফতরে মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল এই ঘটনায় উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল শহর শিলিগুড়িতে।
অপরদিকে, ভোটের মুখে প্রচারে বেরিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আজ বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার গোপালনগর গ্রামে দলীয় একটি কর্মীসভায় যোগ দিয়ে সৌমিত্র খাঁ অভিযোগ করেন, কোতুলপুর সহ রাজ্যের বিভিন্ন বিধানসভায় কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে তৃণমূলের প্রার্থী পদ। আলুর দাম নিয়েও এদিন কর্মীসভায় রাজ্যকে তুলোধোনা করেন সাংসদ।
advertisement
একইসঙ্গে সাংসদ কর্মীদের উদ্যেশ্যে বলেন, ”রাগ থাকলে আপনারা আমাকে দু’চড় মারুন, তবু বিজেপির হয়ে ভোট করুন।” সাংসদের এমন মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। শেষে কর্মীদের সঙ্গে মাটিতে বসে মধ্যাহ্নভোজন করলেন সাংসদ ও কোতুলপুরের বিজেপি প্রার্থী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2026 4:13 PM IST










